মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:প্রচারের মাঝে বিজেপি প্রার্থী জিতেন তিওয়ারিকে ঝাঁটা দেখানোর অভিযোগ। পাণ্ডবেশ্বর বিধানসভার জগন্নাথপুরে গতকাল প্রচারে বেরোন বিজেপি প্রার্থী। তখনই তাঁকে দেখে ঝাঁটা দেখানোর অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে এই কাজ, অভিযোগ বিজেপির। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, দাবি তৃণমূলের।

Continues below advertisement

আরও পড়ুন, ফের রাজ্যে অমিত শাহ, আজ কোথায় কোথায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ? রইল কর্মসূচি

Continues below advertisement

রবিবাসরীয় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঝাঁটা দেখালেন এলাকার কিছু মহিলারা। এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পাণ্ডবেশ্বর, নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশেই করেছে বক্তব্য জিতেন্দ্রনাথ তিওয়ারির ।পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ফরিদপুর ব্লকের জগন্নাথপুর এলাকায় ঢাকঢোল বাজিয়ে নির্বাচনী প্রচার করছিলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তখনই এলাকার একদল মহিলা বাড়ির সামনে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে উদ্দেশ্য করে ঝাঁটা দেখায়, সেই ভিডিও ভাইরাল হয়ে যায় । কিন্তু জিতেন্দ্র তিওয়ারিকে দেখা যায় তিনি নমস্কার করেই চলে যাচ্ছেন। পাশে দাঁড়িয়ে রয়েছে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ ও বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

তৃণমূলের অভিযোগ,  এস আই আর-এ নাম বাদ গেছে যাদের তারাই প্রতিবাদ করছে । তবে নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই যে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা পাণ্ডবেশ্বর। এই নিয়ে যুযুধান দুই শিবিরের প্রার্থী নরেন ও জিতেনের মধ্যে ততই বাড়ছে সংঘাত। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির দাবি করেন, "ওদের স্বামীরা ঝাঁটা নিয়ে দাঁড়াতে বলেছে। কিন্তু আমি ওদের নমস্কার করে চলে এসেছি। নরেন চক্রবর্তীর নির্দেশে করেছে।"পাল্টা তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন,"যাদের নাম বাদ গেছে তারাই প্রতিবাদে সোচ্চার হচ্ছে। আগামী দিনে প্রতিবাদ আরো বাড়বে। তার বহিঃপ্রকাশ হবে।"অন্যদিকে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাদের বক্তব্য, তাদের নাম বাদ দিয়েছে এই সরকার। তাই তাদের বিজেপি লোকজনদের এলাকায় ঢুকতে দেবে না।

প্রসঙ্গত, সম্প্রতি মমতাকে বলতে শোনা গিয়েছিল, মা-বোনেদের বলব, কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে আটকালে, ঝাঁড়ু হাতেনিন। ঝাঁড়ু নিয়ে মেয়েরা রাস্তা পরিষ্কার করতে যাবেন। তিনি আরও বলেন, সিআরপিএফ জোর করে ঢুকলে মাথায় রাখবেন, পাহারা দেবেন। মা বোনেদের বলব, যদি কোনও বলব বা কোনও এলাকায় ওই সেন্ট্রাল পুলিশ ফোর্স আর এখন যারা আমাদের আছে, তাঁধের সঙ্গে নিয়ে যদি আপনাদের গ্রাম আটকায়, কী করবেন, ...একটা করে খিলের ঝাঁড়ু রাখুন।'