কলকাতা: প্রথম দফার নির্বাচন শেষ। প্রস্তুতি শুরু দ্বিতীয় দফার জন্য। কিন্তু, প্রথম দফার ভোটে ভোট-দানের হার দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ভোটদান দেখে বিজেপি দাবি করছে এই ভোটে অন্তত ১১০ টি আসন জিতবে তারা। বিজেপির এই মন্তব্যের পর শোরগোল পরে যায় রাজনৈতিক মহলে। সত্যিই কী এত ভোট পাবে বিজেপি? এই মন্তব্যের পাল্টা জবাব দেয় তৃণমূলও। কড়া ভাষায় আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

নিউটাউনে সাংবাদিক বৈঠক করে অমিত শাহ বলেন, '' ৯২ শতাংশের উপর ভোট পড়েছে। প্রমাণ করছে তৃণমূলের শাসন যেতে বসেছে। প্রথম দফায় ১৫২ এর মধ্যে ১১০ টি আসন বিজেপি পেতে চলছে। প্রথম ও দ্বিতীয় দফা মিলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলছে।''

বিজেপির এই মন্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, '' অমিত শাহ আসলে অনেকদিন পশ্চিমবঙ্গে আছেন তো, উল্টোপাল্টা খাচ্ছেন, আর গরমে একটু হালকা গ্যাস হয়ে গেছে। তো গ্যাস হয়ে যাওয়ার জন্য যা পারছে তাই বলছেন। অমিত শাহ যে কত বড় ব্যর্থ   একজন পরিকল্পনা দাতা তা প্রমাণ হয়ে যাবে ৪ মে। তাঁর হম্বিতম্বি, গুজরাটে মস্তানি করে জিতেছে, এখানেও মস্তানি করতে এসেছিল। আপনারা জানেন হয়ত, অমিত শাহর নির্দেশে নির্বাচন কমিশন একটা অর্ডার বার করেছিল। যেখানে ৮০০ জন বেছে বেছে তৃণমূল কংগ্রেসের লিডারদের তুলে নেওয়ার জন্য। সেই অর্ডারটাও স্থগিত করে দিয়েছে। বলেছিল ২৩ তারিখ দেখে নেব, আজ পর্যন্ত একজনকে দেখতে পেল ? একজনকেও গ্রেফতার করতে পেরেছে?''

Continues below advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানান, '' গুজরাটি অমিত শাহ বলে যায়, কিন্তু বাঙালির বুদ্ধিটা কম নেই। জানোই না তুমি এখনও। চেনোই না তুমি বাংলাকে।