অপেক্ষার অবসান। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন ! এ রাজ্যের মোট ২৯৪ টা আসনে ভোট হবে মাত্র ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে ১৬টি জেলার ১৫২টি আসনে। দ্বিতীয় দফায়, ২৯ এপ্রিল ভোট হবে বাকি ৭ জেলার ১৪২ টি আসনে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে চৌঠা মে, সোমবার।   

Continues below advertisement

পশ্চিমবঙ্গে ২০০১ সালে এক দফায় বিধানসভা ভোট হয়েছিল। তারপর থেকে কখনও ৫, কখনও ৬, কখনও ৭, কখনও ৮ দফায় বিধানসভা ভোট হয়েছে এরাজ্য়ে। ২০২১-এ সর্বোচ্চ ৮ দফায় বিধানসভা নির্বাচন হয় পশ্চিমবঙ্গে। এবার বিধানসভা ভোটে দফা কমে হল ২। 

কোন বছরে কত দফায় ভোট ?                         

Continues below advertisement
  • ২০০১ সালে এরাজ্যে  বিধানসভা ভোট হয়েছিল এক দফায়।
  • ২০০৪ সালে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটও হয়েছিল এক দফায়। 
  • ২০০৯ সালের লোকসভা ভোট হয়েছিল ৩ দফায়।
  • ২০১১-তে এরাজ্য়ে বিধানসভা নির্বাচন হয়েছিল ৬ দফায়
  • ২০১৪-র লোকসভা নির্বাচন হয়েছিল ৫ দফায়।
  • ৭ দফায় হয়েছিল ২০১৬-র বিধানসভা ও ২০১৯-এর লোকসভা নির্বাচন
  •  ২০২১-এর বিধানসভা নির্বাচন হয় ৮ দফায়।
  • ২০২৪-এর লোকসভা নির্বাচন হয়েছিল ৭ দফায়।             

২০২১-এর বিধানসভা ভোট

২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল ২১৫টি আসনে জিতেছিল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। ISF একটি আসনে জিতেছিল। তৃণমূল সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী জিতেছিলেন একটি আসনে।             

লোকসভা নির্বাচন ২০২৪ 

২০২৪ সালের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী,  ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্য়ে ১৯২টিতে এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি এগিয়ে ছিল ৯০টি আসনে। কংগ্রেস ১১টি আসনে এগিয়ে ছিল। বামেরা এগিয়ে ছিল ১টি আসনে।               

এবার দফা কেন কমানো হল - 

মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, আগের বারের ৮ দফার জায়গায় এবার পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট হবে। কমিশন বিস্তারিতভাবে বিবেচনা করেছে এবং যে মতামত উঠে এসেছে, তাতে ভোটের দফা কমানোর প্রয়োজন মনে হয়েছে। এমনভাবে দফা কমানো যাতে সবপক্ষের কাছেই সেটা সুবিধাজনক হয়।

এবার ফলকী হবে? সেটাই দেখার।