সিউড়ি: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের তিন জায়গায় জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়া, আসানসোলের পর শেষ সভা করেন সিউড়িতে। আর এই সিউড়ির সভা থেকেই 'বেছে বেছে হিসাব' নেওয়ার হুঁশিয়ারি দেন মোদি। ভয় নয়, ভরসার স্লোগান তুলে ক্ষমতায় এলে সব কিছুর হিসেবের নিদান দিলেন তিনি। পাশাপাশি, তৃণমূলের সমস্ত দুর্নীতির কথাও তুলে ধরেন মোদি।

Continues below advertisement

সিউড়ির এই জনসভা থেকে বাংলার জনগণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, '' আমি বাংলার মানুষদের বলছি, এবার বিজেপির উপর ভরসা রাখুন। তৃণমূল আপনাদের সাথে যা করেছে, তার হিসেব নেয়ার জন্য এটাই সঠিক সময়। ২৩ আর ২৯ এপ্রিল বিজেপির সমস্ত প্রার্থীকে জয়ী করাতে হবে। আর একটা প্রতিজ্ঞা করতে চাই আমি, আপনারা হয়ত আমার মুখ থেকে আগেও শুনেছেন। সবক সাথ, সবক বিকাশ। এটাই বিকাশের মন্ত্র আমার। কিন্তু বাংলার জন্য আমায় আরও বেশি কিছু করতে হবে। আর এর জন্য, সবক সাথ, সবক বিকাশ। আর যারা বাংলাকে লুঠ করেছে সবার হিসাব হবে। মোদি এদের ছাড়বে না, একটা একটা করে হিসাব চাইবে। যারা যারা বাংলাকে লুঠ করেছে, সবকিছু ফেরত দিতে হবে।''

বাংলার মানুষদের মোদির একটা কাজ করে দেয়ার জন্যও আওহ্বান জানান নিজেই। প্রধানমন্ত্রী বলেন, '' আপনার সঙ্গে যাদের দেখা হবে, আপনি বলবেন মোদি এসেছিলেন, আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।'' 

Continues below advertisement

মোদি আরও বলেন, '' ভয় নয়, ভরসা চাই। মা-বোনেদের সম্মান চাই। মা-বোনেদের সুরক্ষা থেকে সুবিধা, বিজেপি চালিত সমস্ত রাজ্যের সরকার দেয়। কাটমানি ছাড়া সব সুবিধা দেওয়া হয়। যার যা প্রাপ্য, সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। বাংলার বিজেপিও মহিলাদের জন্য অনেক কিছু ঘোষণা করেছে। আর এই সব ঘোষণা কে খুব তাড়াতাড়ি চালু করা হবে, এটাই মোদির গ্যারান্টি। ''

বীরভূমের সিউড়ির পাশাপাশি, হলদিয়ার জনসভা থেকে তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'পশ্চিমবাংলার যুবকদের সঙ্গে যা করেছে তৃণমূল, ১০০ বছরেও তা পূরণ করতে পারবে না'। মোদি আরও বলেন, 'প্রাইভেট সেক্টরে চাকরি নেই, যা ছিল তা অনুপ্রবেশকারীদের দিয়ে দিয়েছে'। 'সরকারি চাকরি তৃণমূলের মন্ত্রীরা লুঠ করেছে'। 'তৃণমূলের দুর্নীতিগ্রস্ত লোকেরা যুবকদের স্বপ্ন পদদলিত করেছে '। 'তৃণমূলের এই নির্মম সরকার বাংলার যুবকদের আবার ধোকা দিচ্ছে।'