পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফল প্রকাশ শুরু হয়েছে । দক্ষিণ ২৪ পরগণার ফলতা কেন্দ্র বাদে রাজ্যের বাকি ২৯৩টি বিধানসভা আসনে ভোট গণনা হচ্ছে আজ, সোমবার। সকাল ৮টা থেকে শুরু হয়েছে কাউন্টিং। প্রথমে পোস্টাল ব্যালট গণনা, তারপর ধাপে ধাপে শুরু হবে ইভিএম (EVM) ভোট গণনা। প্রথম ধাপে কোথায় কো দাঁড়িয়ে , দেখে নিন।
| বিধানসভা কেন্দ্র | কোন দল এগিয়ে |
|---|---|
| জয়নগর | তৃণমূল কংগ্রেস |
| বারুইপুর পূর্ব | তৃণমূল কংগ্রেস |
| দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর | তৃণমূল কংগ্রেস |
| চোপড়া | তৃণমূল কংগ্রেস |
| সামশেরগঞ্জ | তৃণমূল কংগ্রেস |
| আমতা | তৃণমূল কংগ্রেস |
| জগৎবল্লভপুর | তৃণমূল কংগ্রেস |
| উদয়নারায়ণপুর | তৃণমূল কংগ্রেস |
| বাগনান | তৃণমূল কংগ্রেস |
| ডোমজুড় | তৃণমূল কংগ্রেস |
| আলিপুরদুয়ার | বিজেপি |
| ফালাকাটা | বিজেপি |
| নবদ্বীপ | বিজেপি |
| কৃষ্ণনগর উত্তর | বিজেপি |
| শান্তিপুর | বিজেপি |
| মালতিপুর | কংগ্রেস |
| মোথাবাড়ি | কংগ্রেস |
সামগ্রিক ট্রেন্ড
| দল | এগিয়ে আসন সংখ্যা |
|---|---|
| তৃণমূল কংগ্রেস | ৫১ |
| বিজেপি | ৫৪ |
| কংগ্রেস | ২ |
West Bengal Election Counting 2026: কমিশনের কড়া নজর
ভোট গণনাকে অবাধ ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন একাধিক কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কাউন্টিং সেন্টারের ১০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে বিধিনিষেধ। সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। গোটা প্রক্রিয়ার উপর নজর রাখতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা (CCTV Surveillance) এবং ভিডিওগ্রাফি। প্রতিটি রাউন্ডের গণনা পর্যবেক্ষণ করবেন কমিশনের নিযুক্ত পর্যবেক্ষকরা।
Security at Counting Centres: ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা
রাজ্যের ৭৭টি কাউন্টিং সেন্টারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) এবং রাজ্য পুলিশ।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী—
শুধুমাত্র QR কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতিমোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধঅনুমোদিত কাউন্টিং এজেন্ট ও আধিকারিকরাই প্রবেশ করতে পারবেনCounting Observers 2026: অতিরিক্ত ১৬৫ পর্যবেক্ষক নিয়োগ
ভোট গণনাকে সুষ্ঠু রাখতে কমিশন নিয়োগ করেছে ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার।
কাউন্টিং অবজার্ভাররা দেখবেন গণনার স্বচ্ছতাপুলিশ অবজার্ভাররা দেখবেন নিরাপত্তা ও আইনশৃঙ্খলাএকাধিক গণনা কক্ষ থাকলে অতিরিক্ত পর্যবেক্ষক রাখা হয়েছেEVM Counting Rules: কীভাবে হবে ভোট গণনা
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী—
সকাল ৮টা: পোস্টাল ব্যালট গণনা শুরুসকাল ৮:৩০: ইভিএম ভোট গণনা শুরুশেষের ২ রাউন্ডের আগে পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবেFinal Result Countdown: নজর এখন ফলাফলের দিকে
ভোট গণনা শুরু হলেই রাউন্ডে রাউন্ডে সামনে আসবে ট্রেন্ড। রাজনৈতিক মহলের নজর এখন একটাই— পশ্চিমবঙ্গের মসনদে এবার কোন দল বসতে চলেছে।
