বিটন চক্রবর্তী, সনৎ ঝা ও রাজা চট্টোপাধ্য়ায়, কলকাতা : রাজ্যজুড়ে পরিবর্তনের ঝড়। সেই ঝড়ে একাধিক জেলায় কার্যত খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ৯ টি জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল কংগ্রেস। যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলা। 

Continues below advertisement

রেকর্ড ভোটে ভেঙে চুরমার প্রত্য়াবর্তনের স্বপ্ন। খড়কুটোর মতো উড়ে গেল ঘাসফুল। ১৫ বছরের তৃণমূল জমানা সমাপ্ত। ইতি। পরিবর্তনের বাংলার রং গেরুয়া। ভোট প্রচারে পশ্চিমবঙ্গে এসে আগাম আভাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের ফলাফলে তা মিলে গেল অক্ষরে অক্ষরে। প্রধানমন্ত্রী বলেছিলেন, "প্রথম দফার ভোটের পর, এটা পাক্কা হয়ে গেছে, কিছু জেলায় TMC খাতা খুলতে পারবে না।" West Bengal Election 2026

পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় বিজেপি, পরবর্তী মুখ্যমন্ত্রী কে ?

Continues below advertisement

শুধু রাজনৈতিক পটপরিবর্তনই নয়। একাধিক জেলায় কার্যত ধুয়ে-মুছে সাফ ঘাসফুল। পরিবর্তনের দাপটে রাজ্য়ের ৯টি জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় গেরুয়া সুনামিতে হারিয়ে গেল তৃণমূল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি কেন্দ্রের মধ্যে বিজেপি - ৩০, তৃণমূল - ২৩ এবং নির্দল জিতেছিল ১টি আসনে। আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী, বিজেপি এগিয়ে ছিল ৩২টি আসনে, তৃণমূল ১৫ এবং বাম-কংগ্রেস জোট এগিয়ে ছিল ৭টি আসনে। এবার সেখানে গেরুয়া থাবায় মিলিয়ে গেল তৃণমূল। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "বাকি যে ক'টা হয়েছে তাঁরা এবার রাস্তায় বেরোতে পারবেন না। আপনারা দেখবেন মুখ দেখাতে পারবেন না। আমাদের কিছু করতে হবে না। পাবলিক ওঁদের রাস্তায় বেরোতে দেবে না। যেভাবে নিশ্চিহ্ন হয়েছে, যে হাওয়া নিয়ে এসেছিল...সুনামি নিয়ে, সেই সুনামি নিয়ে তারা একেবারে নিঃশেষ হয়ে গেছে।" অন্যদিকে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "ক্যাম্পেনে যা দেখেছি, তখনও আমরা বুঝিনি যে মানুষ এই জিনিসটা করতে পারেন।" 

দক্ষিণবঙ্গে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর। এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া থেকেও কার্যত সাফ তৃণমূল কংগ্রেস। 

২০১১-এ ৩৪ বছরের বাম দুর্গকে সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে তৃণমূল। ১৫ বছরের তৃণমূল জমানায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিলই...। সেই হাওয়াতেই পাল তুলে '২৬-এ পরিবর্তনের স্বপ্নকে বাস্তবায়িত করল বিজেপি।