প্রথম দফা (২৩ এপ্রিল) - ১৫২টি বিধানসভায় ভোট গ্রহণ হবে প্রথম দফায়। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোট গ্রহণ করা হবে। 

দ্বিতীয় দফা (২৯ এপ্রিল) - ১৪২টি বিধানসভায় ভোটগ্রহণ করা হবে। নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে ভোট গ্রহণ করা হবে। 

'ভোটে সন্ত্রাস বরদাস্ত নয়, আইনরক্ষাকারী সংস্থাগুলি স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত নির্বাচনই লক্ষ্য কমিশনের', জানিয়েছে নির্বাচন কমিশন। ৫ রাজ্যে মোট বিধানসভা আসন ৮২৪ এবং মোট ভোটার ১৭ কোটি ৪০ লক্ষ। প্রতি বুথে হবে ওয়েব কাস্টিং। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ। ৭ মে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ। স্বচ্ছ ভোটের স্বার্থে ১০০ শতাংশ বুথে হবে ওয়েব কাস্টিং। 

পশ্চিমবঙ্গে প্রথম দফায় কোথায় কোথায় ভোট 

প্রথম দফা-মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তরপ্রথম দফা-কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাইপ্রথম দফা-দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জপ্রথম দফা-কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার প্রথম দফা-ফালাকাটা, মাদারিহাট, ধূপগুড়িপ্রথম দফা-ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জপ্রথম দফা: ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটাপ্রথম দফা: কালিম্পং, দার্জিলিং, কার্শিয়ংপ্রথম দফা: মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়িপ্রথম দফা: ফাঁসিদেওয়া, চোপড়া, ইসলামপুরপ্রথম দফা: গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘিপ্রথম দফা: হেমতাবাদ, কালীগঞ্জ, রায়গঞ্জ, ইটাহারপ্রথম দফা: কুশমণ্ডি, কুমারগ্রাম, বালুরঘাট, তপনপ্রথম দফা: গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোলপ্রথম দফা: চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়াপ্রথম দফা: মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়িপ্রথম দফা: সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা 

প্রথম দফা: ৩০ মার্চ ভোটের জন্য বিজ্ঞপ্তি প্রথম দফা: মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিল প্রথম দফা: মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিলপ্রথম দফা: মনোনয়নের প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল 

দ্বিতীয় দফা: ২ এপ্রিল ভোটের জন্য বিজ্ঞপ্তি দ্বিতীয় দফা: মনোনয়নের শেষ দিন ৯ এপ্রিল দ্বিতীয় দফা: মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল দ্বিতীয় দফা: মনোনয়নের প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল 

ভোটগণনা ৪ মে। 

বহু দিন পর এত কম দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। ২০০১ এবং ২০০৬ সালে শেষ বার এক দফায় নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে। ২০১১ সালে ৬ দফায়, ২০১৬ সালে ৭ দফায় এবং ২০২১ সালে ৮ দফায় নির্বাচন হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি, এদিন আরও চার রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। তবে একমাত্র পশ্চিমবঙ্গেই দুই দফায় ভোট হচ্ছে। বাকি রাজ্যগুলিতে ভোট হচ্ছে এক দফাতেই। তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন দু'দফায় ভোট, জানতে চাওয়া হয়। জবাবে জ্ঞানেশ কুমার জানান, সব দিক খতিয়ে দেখে দুই দফায় নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। তাই এমন সিদ্ধান্ত।