West Bengal Assembly Election 2026: উত্তরপাড়া বিধানসভায় এবারের নির্বাচনের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। রবিবার এলাকায় প্রচার করেছেন তিনি। বেশ জমকালো, জমজমাট প্রচার করেছেন মীনাক্ষী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী এদিন বলেছেন, 'প্রচার তো শুধু ভোটে জেতার নয়, প্রচার হচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে এবং উত্তরপাড়াকে বাঁচানোর, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব নিয়ে দুর্নীতি। তার বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রতিদিনই আমাদের প্রচার আছে। আর সেই প্রচারে এখন নতুন উদ্যোগ, গণ উদ্যোগ, স্বতঃস্ফূর্ত উদ্যোগ আজকে মিলিত হয়েছে। গোটা পশ্চিমবঙ্গকে রুটিরুজির প্রশ্নে, বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ একসঙ্গে রাস্তায় নামছে। গোটা ভারতবর্ষে, গোটা পশিচমবঙ্গে বিজেপি পার্টি নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর নিয়ে যে অস্থিরতা এবং উদ্বিগ্নতা শুরু করেছে তাতে অনেক মানুষ আতঙ্কে রয়েছেন। আর তৃণমূল এই অস্থিরতার যজ্ঞে, আগুনে ঘি ঢেলে দিয়েছে। ফলে মানুষ আরও ব্যতিব্যস্ত হয়েছেন, আতঙ্কে রয়েছেন। আমি তো আর মানুষের থেকে আলাদা নই। আমি সিপিআইএম কর্মী। আজ যাঁরা এসেছেন তাঁরা সিপিআইএমের কর্মী-সমর্থক, সাধারণ। যেখানে আলাদা হয়ে যাব, সেখানে লড়াই ছোট হয়ে যাবে। আমরা সবাই মিলে লড়ব।' 

Continues below advertisement

আগামী ৮ তারিখ উত্তরপাড়া বিধানসভার পাশে শ্রীরামপুর যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মীনাক্ষী বলেছেন, 'গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আরও আগে আসা উচিত ছিল, দেখা উচিত ছিল। হসপিটাল, রাস্তাঘাট... কী অবস্থা। ওনার আরও আগে এসে দেখা উচিত ছিল। এখন হাত থেকে বালি বেরিয়ে গেছে। আর এসে কিছু লাভ নেই।' উত্তরপাড়ায় বিজেপির হয়ে লড়বেন প্রাক্তন এনএসসি কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। আর তৃণমূলের হয়ে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল। সেদিন ১৫২টি আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সেদিন ১৪২টি আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোট গণনা ৪ মে। ইতিমধ্যেই একাধিক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবার তরুণ তুর্কিদের প্রতিই ভরসা রেখেছে বামফ্রন্ট নেতৃত্ব। বালিগঞ্জ বিধানসভা থেকে প্রথমবার ভোটে লড়তে চলেছেন আফরিন বেগম শিল্পী। উত্তর দমদমের প্রার্থী হয়েছেন দীপ্সিতা ধর। পানিহাটিতে প্রার্থী কলতান দাশগুপ্ত। বরানগর থেকে লড়বেন সায়নদীপ মিত্র। খরদায় প্রার্থী দেবজ্যোতি দাস। টিকিট পেয়েছেন ময়ূখ বিশ্বাস এবং সপ্তর্ষি দেব। এবার প্রার্থী হয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়ের পুত্র। 

Continues below advertisement