কলকাতা : মিটে গিয়েছে ভোট পর্ব, প্রকাশিত হয়ে গেছে ভোটের ফলাফলও। বিপুল ভোটে জয়লাভ করে পশ্চিমবঙ্গে প্রথমবারের মত সরকার গড়তে চলেছে বিজেপি। কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাস কি থেমেছে? কোনও হিংসা ছাড়া যে ভাবে দুই দফার ভোট পর্ব শেষ হয়েছিল, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ফলাফলের পরের দিনগুলোতে। একের পর এক হিংসার খবর প্রকাশ্যে আসছে। এই অবস্থায় বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের ও বাংলার মানুষদের জন্য প্রতিহিংসা ও সন্ত্রাস নিয়ে বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী।               

Continues below advertisement

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী বলেন, ''ওরা যা করেছে আপনারা করবেন না।  গোটা রাজ্যের বিজেপি কর্মীসমর্থকদের বলব, শান্তি রাখুন। ভারতীয় জনতা পার্টিকে একবার মানুষ এনেছেন। আমরা এমন কাজ করব ১০০ বছর বিজেপি থাকবে। আমরা আমাদের সংকল্প পত্র পূরণ করব।''              আরও পড়ুন - বিজেপির মন্ত্রিসভায় কারা কারা থাকবেন ? সম্ভাব্য মন্ত্রিদের তালিকা প্রকাশ্যে

জয়ের পর প্রথমবার  CEO দফতরে এসে সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। এখান থেকেই ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি বলেন, ''২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি ৪ দিন দায়িত্বে ছিলাম না, নির্বাচন কমিশন ছিল। কিন্তু আজ বিজেপির রাজ্য সভাপতিও বলেছেন, আর আমিও বলেছি, ২০২১ সালে ১২ হাজার মামলা হয়েছিল আর ৫৭ জন মারা গিয়েছিলো। কিন্তু এবার কতগুলো FIR হয়েছে? আমি ডিজিপি-কে জিজ্ঞাসা করেছি, ৫০ টাও FIR হয়নি।'' ''আবারো বলছি শান্তি বজায় রাখুন। পাপীদের অপবিত্র পার্টি অফিস, যেখানে টাকা নেওয়া হতো, যেখানে মদ, গাঁজা ও নারী নির্যাতন করা হতো। সাজাহানরা যেখানে পিঠা বানাতো। সেদিকে কেউ তাকাবেন না। আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নেই। আইন মেনে চোর, ডাকাত, খুনিদের শান্তি দেওয়া হবে।''           আরও পড়ুন - ভোট মিটতেই শুরু হুমকি ও তোলাবাজি ! এই ৪ কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ

Continues below advertisement

শুভেন্দু অধিকারী আরও জানান, ''ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুন্ডা দমন করা হবে। শান্তি ও বিকাশের লক্ষ্যে কাজ করবে বিজেপি। ৫০-৬০টি অভিযোগ এসেছে, ১৬১টি FIR করছে সিবিআই। দয়াকরে তৃণমূলের সঙ্গে বিজেপিকে তুলনা করবেন না। এবার বাংলা থেকে মহাজঙ্গলরাজ পরিষ্কার করব আমরা।''