কলকাতা: আর প্লেব্যাক করবেন না অরিজিৎ সিংহ (Arijit Singh)। সঙ্গীতশিল্পীর এই ঘোষণার পরেই তোলপাড় হয়েছে নেটদুনিয়া, আবেগতাড়িত হয়েছে ভক্তকুল। অরিজিৎ অবশ্য জানিয়েছেন, তিনি যে প্রোজেক্টগুলি হাতে নিয়েছেন, সেগুলি শেষ করবেন। এই বছর বেশ কিছু গানই মুক্তি পাবে অরিজিতের। তিনি রেকর্ডিংয়ের কাজও করবেন। তবে নতুন কোনও কোনও কাজ হাতে নেবেন না তিনি। তাঁর এই ঘোষণা নিয়ে বিভিন্ন মহলে, বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আর সদ্যই, এই বিষয় নিয়ে মুখ খুললেন, সঙ্গীতশিল্পী অভিজিৎ সবন্ত।

Continues below advertisement

সম্প্রতি বলিউডে গান গাওয়ার নিয়মনীতি আর গায়কদের অভ্যাস নিয়ে মুখ খোলেন অভিজিৎ। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, 'ইন্ডাস্ট্রিতে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে কোনও সঙ্গীতশিল্পীই সিনেমার থেকে বড় না হয়ে উঠতে পারে। বিড্ডু , যিনি আমার ‘লফজ়ো মে’ অ্যালবামে কাজ করেছিলেন, তিনি বিদেশে মাত্র দুটি গান করে যে পরিমাণ রয়্যালটি পান, তা দিয়ে তাঁর সারাজীবন কেটে যাবে। কিন্তু ভারতের সঙ্গীতশিল্পীরা আজও রয়্যালটি পান না সিনেমার কোনও গানের।'

অভিজিৎ আরও বলেন, 'এই শোষণের জন্য গায়কদের একাংশ ও দায়ী। তাঁরা তারকার কন্ঠে লিপ দেওয়ার লোভে অনেক সময়েই পারিশ্রমিক নিয়ে দরদাম করেন না। তাঁরা মনে করেন, ছবিতে যদি কোনও গান একবার হিট হয়ে যায়, তাহলে সেই গান শো-তে গেয়ে গোটা জীবনটাই কাটিয়ে দেওয়া যাবে। তাঁরা রেকর্ডিংয়ের সময় টাকাই চান না অনেক সময়ে। আর এই সুযোগগুলিই নেয় প্রযোজনা সংস্থা। সঙ্গীতশিল্পীদের শোষণ করা হয় বলিউডে।'

Continues below advertisement

অন্যদিকে, অরিজিতের ঘোষণার পর থেকেই বিভিন্ন রকম জল্পনা শোনা যাচ্ছে, তাহলে কী জীবনের নতুন কোনও ইনিংস শুরু করতে চলেছেন অরিজিৎ? এবার কি তাঁকে দেখা যাবে একেবারে অজানা কোনও ভূমিকায়? জানা যাচ্ছে, অরিজিৎ এবার পরিচালক হিসেবে কাজ করছেন। তবে তাঁর কাছে এর কাজ নতুন নয়। এর আগেও একটি পরিচালনার কাজ করে ফেলেছেন অরিজিৎ। তবে এবার একটি সম্পূর্ণ সিনেমা তৈরি করছেন তিনি। ইতিমধ্যেই এই সিনেমার শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির মূল অংশের শ্যুটিং হচ্ছে শান্তিনিকেতনে। অরিজিৎ পরিচালিত এই ছবির হাত ধরেই রুপোলি পর্দায় পা রাখবেন নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)-র কন্যা শোরা (Shora)। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন, অরিজিৎ পুত্র। একেবারে নতুন একটি জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাঁদের। ছবিটির প্রযোজনা করছেন অরিজিৎ, তাঁর স্ত্রী কোয়েল সিংহ ও মহাবীর জৈন।