ফেসবুক ব্যবহার করতে ফের সমস্যা, ট্যুইটারে সরব বিগ বি
Web Desk, ABP Ananda | 02 Jul 2017 05:09 PM (IST)
মুম্বই: ফেসবুকে অমিতাভ বচ্চনের ফলোয়ার সংখ্যা ২ কোটি ৭০ লক্ষেরও বেশি। অথচ বলিউডের শাহেনশাই ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি ডাউনলোড হচ্ছে না। যা নিয়ে ট্যুইটারে বিরক্তি প্রকাশ করেছেন বিগ বি। এর আগেও ফেসবুক নিয়ে সমস্যায় পড়েছিলেন অমিতাভ। গত মাসেও তিনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছিলেন না। সেবারও ট্যুইটারে সরব হয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাঁর সমস্যা মেটেনি। রামগোপাল বর্মার ছবি সরকার ৩-এ শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল অমিতাভকে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বিনয়কৃষ্ণ আচার্যর ছবি ‘থাগস অফ হিন্দোস্তান’-এর শ্যুটিং শুরু হয়েছে। আগামী বছরের দীপাবলিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ঋষি কপূরের সঙ্গে ‘১০২ নট আউট’ ছবিতেও কাজ করছেন অমিতাভ। ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।