কলকাতা: প্রিয় পোষ্যকে হারিয়েআবেগঘন পোস্টঅভিনেতা অঙ্কুশ হাজরার। যে ছবিটি দিয়ে অভিনেতা পোস্ট করেছেন, সেখানে হেলান দিয়ে সোফায় শুয়ে অঙ্কুশ।সারামুখে শান্তির আভা। আর তাঁর বুকের উপর আদর খেতে খেতে ক্যামেরার দিকে তাঁকিয়ে , প্রিয় শ্বারমেয় ‘বাবলা’। কথা না বলতে পারলেও, তার মায়বী চোখ যেনও অনেক কিছুই বলে যায়। ইতিমধ্যেই সমাজ মাধ্যমের সেই পোস্টে সমবেদনা প্রকাশ করেছেন ভক্তরা। 

আরও পড়ুন,আয়ুষ্মান প্রকল্পের 'ক্যাশলেস' পরিষেবা নিয়ে জরুরি ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, কবে থেকে চালু হচ্ছে ? জেনে নিন

 "আরও একবার জন্ম নাও, প্লিজ , এসো আমার জীবনে"

এদিন ফেসবুক পোস্ট করে অঙ্কুশ লিখেছেন,' আজ আমি আমার পৃথিবী হারালাম। ওই আমার জীবন, বলতে গেলে, আমার সবটুকুই। আরআইপি বাবলা। ওকে ছাড়া বাকি জীবনটা কাটানো যে কত বড় কঠিন চ্যালেঞ্জ, সেকথা স্বীকার করেছেন তিনি। এখানেই শেষ নয়, অঙ্কুশ তাঁর প্রিয় বাবলার উদ্দেশ্যে বলেছেন, আরও একবার জন্ম নাও, প্লিজ , এসো আমার জীবনে, ‘লাভ ইউ অলওয়েজ আমার সোনা।’ সোশ্যাল পোস্টে অনেকেই সমবেদনা জানিয়েছেন। অনেকেরই মন্তব্য,’বড়ই মায়ার জিনিস, যার হারায় ,সেই বোঝে হারানোর ব্যাথা।’ পোষ্য প্রেমীরা সকলেই শোকপ্রকাশ করেছেন।

"আমার বাবলা, আজ থেকে তোঁকে আর ছুঁতে পারবো না, ডাকলে তুই আর আমার কাছে ছুটে আসবি না"

অপরদিকে, ঐন্দ্রিলাও শোকপ্রকাশ করেছেন অঙ্কুশের প্রিয় শ্বারমেয়র মৃত্যুর ঘটনায়। তিনিও সামাজিক মাধ্যমে, বাবলার ছবি দিয়ে পোস্ট করে লিখেছেন, আমার বাবলা, আজ থেকে তোঁকে আর ছুঁতে পারবো না।  ডাকলে তুই আর আমার কাছে ছুটে আসবি না। এই সত্যিটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। তোর ছোটো ছোটো অভ্য়াষ, তোর চোখের দিকে তাঁকানো, তোর পাশে থাকা, সব কিছুই আজ আমার কাছে স্মৃতি হয়ে গেল। আমি শেষ মুহূর্ত অবধি তোকে রাখতে চেয়েছিলাম। যদি ভালবাসা দিয়ে কাউকে বাঁচিয়ে রাখা যেত, তাহলে কোনওদিনই তুই আমাদের ছেড়ে যেতে পারতিস না। বাবলা তুই আমার জীবনের একটা অংশ ছিলি। আছিস, আর চিরকাল থাকবি। আই উইল ক্যারি ইউ ইন মাই হার্ট ফরএভার. মাই বাবলা।' ঐন্দ্রিলার পেজেও ভক্তরা সমবেদনা জানিয়েছেন। কীভাবে এমনটা হল, ঠিক কী হয়েছিল, যে বাবলাকে চলে যেতে হল ? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই তাঁদের নিজেদের পোষ্য হারানোর যন্ত্রণার কথা উল্লেখ করেছেন।