'নিজেদের আনন্দের মুহূর্ত ভাগ করে নিন আমার সঙ্গে'- অনুষ্কার ট্যুইটে ব্যাপক সাড়া
Web Desk, ABP Ananda | 05 Dec 2019 09:24 AM (IST)
জীবনের যা কিছু ভাল, মধুর, অনুভূতিপ্রবণ...সেইসব শেয়ার করতে অনুরোধ জানালেন তিনি। হ্যাশট্যাগে ব্যবহার করলেন #HappyTweets
বছর প্রায় শেষ। এবার বক্স অফিসে সাফল্য-ব্যর্থতার খতিয়ানের পালা। চলুন, দেখে নেওয়া যাক, কোন কোন বলিউড অভিনেত্রী এ বছর সবথেকে বেশি উপার্জন করলেন। এক নম্বরে আছেন অনুষ্কা শর্মা। ‘সুলতান’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মত হিট ছবির নায়িকা অনুষ্কার ছবি বক্স অফিসে ৪১২.৯২ কোটি টাকার ব্যবসা করেছে। (সব ছবি: ইনস্টাগ্রাম)
মুম্বই: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে খুবই সক্রিয় অনুষ্কা শর্মা। তাঁর ঘোরা-বেড়ানো থেকে সেলিব্রেশন, সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। এবার অনুষ্কা ট্যুইট অনেককেই অনুপ্রাণিত করল। সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মকে আরও বেশি আনন্দদায়ক ও অনুভূতিশীল করে তুলতে তাঁর এই ট্যুইট। জীবনের যা কিছু ভাল, মধুর, অনুভূতিপ্রবণ...সেইসব শেয়ার করতে অনুরোধ জানালেন তিনি। হ্যাশট্যাগে ব্যবহার করলেন #HappyTweets. সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক ভাবনা ছড়িয়ে দিতে অনুষ্কার ‘লাভ অ্যান্ড লাইট’ ডিজিট্যাল প্রজেক্ট। #HappyTweets হ্যাশট্যাগের সঙ্গে অনুষ্কা জুড়ে দিয়েছেন বেগুনি রঙের হৃদয়-চিহ্ন। তিনি লিখেছেন, ‘জীবনে এমন অনেককিছুই আছে যা আপনাকে আনন্দ দেয়, কারও অনুভূতিশীল ব্যবহার যা আপনাকে উদ্বুদ্ধ করে, আচরণ যা আপনাকে ছুঁয়ে যায়, এধরনের মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নেওয়া দরকার।আমাকে সেই সব ব্যাপারে বলুন।’ অনুষ্কার এই ট্যুইটে দারুণ প্রতিক্রিয়া মিলেছে। দেখুন তেমনই কিছু পোস্ট। গত আগস্টে অনুষ্কা প্রথম এই হ্যাশট্যাগে একটি ভিডিও শেয়ার করেন।