কলকাতা: কয়েক মাস আগে নতুন প্লেব্যাক গান না করার ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তারপর থেকেই অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, তবে কি আর বলিউডের ছবিতে তাঁর কণ্ঠ শোনা যাবে না? সেই জল্পনার মাঝেই সামনে এসেছে নতুন খবর। ইমরান হাশমি অভিনীত 'Awarapan 2'-এর প্রথম গান 'Yeh Awarapan'-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। ফলে তাঁর 'কামব্যাক' নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।   

Continues below advertisement

প্রতিবেদন অনুযায়ী, বিশেষ ভাট আবারও অরিজিতের কণ্ঠকেই বেছে নিয়েছেন ছবির মূল আবেগ ফুটিয়ে তোলার জন্য। গানটির সুর দিয়েছেন Amal Malik এবং কথা লিখেছেন রশ্মি বিরাগ। ২১ জুলাই থেকে বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই গানটির।

অরিজিৎ ও বিশেষ ফিল্মসের জুটি বলিউডে বহু সুপারহিট গান উপহার দিয়েছে। 'Tum Hi Ho', 'Muskurane', 'Phir Mohabbat', 'Hamari Adhuri Kahani'-র মতো জনপ্রিয় গান এখনও শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে আছে। সেই পুরনো জুটির প্রত্যাবর্তন ঘিরে তাই অনুরাগীদের উৎসাহ তুঙ্গে।   

Continues below advertisement

তবে এই খবরে নতুন মোড়ও এসেছে। অরিজিৎ সিংয়ের ম্যানেজার স্পষ্ট জানিয়েছেন, এটি তাঁর প্লেব্যাকে প্রত্যাবর্তন নয়। 'Yeh Awarapan' আসলে অবসরের ঘোষণার আগেই নেওয়া একটি পুরনো কমিটমেন্ট। ফলে নতুন করে প্লেব্যাক গান গাওয়ার সিদ্ধান্ত তিনি নেননি বলেই দাবি করা হয়েছে।  ২০২৪ সালের শুরুর দিকে আচমকাই প্লেব্যাক গায়কি থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করে লাখ লাখ অনুরাগীকে চমকে দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে সে সময় তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, ইতিমধ্যে যেসব ছবির সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, সেই গানগুলোর কাজ তিনি শেষ করবেন।                                                 

উল্লেখ্য, 'Awarapan 2' ছবিতে ইমরান হাশমির পাশাপাশি রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি-সহ একাধিক তারকা। পরিচালনায় নীতিন কক্কর এবং প্রযোজনায় বিশেশ ভাট। ছবিটি আগামী ১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।