র্যাপ দুনিয়ার জমকালো প্রত্যাবর্তনের পথে বাবা সায়গল
বাবা সায়গলের জন্ম লখনউয়ে ১৯৬৪-তে। ইন্ডাস্ট্রিতে পা দেন ১৯৯০-এর দশকে। ছবি- ট্যুইটার
সম্প্রতি তিনি কল আউ ভুলনা না গেয়ে ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ছবি- ইউটিউব
এ বছরই তাঁর একটি র্যাপ মুক্তি পেয়েছে। কর্মসংস্থানহীনতা নিয়ে এই গান 'ডিগ্রি হ্যায় পর কাম নেহি' অনুরাগীদের খুবই পছন্দ হয়েছে। ছবি- ইউটিউব
অন্য এক অনুরাগী লিখেছেন, বাবা সায়গল ইন্ডিয়ান পপ-এর ইতিহাসে উল্লেখযোগ্য।
সোশ্যাল মিডিয়ায় তাঁর এক অনুরাগী লিখেছেন, বাবা সায়গলই একজন তিনি সত্যিকারের র্যাপের মানেটা বোঝেন। ছবি- ইউটিউব
বাবা সায়গলের এই মনোভাব তাঁর অনুরাগীদের খুবই পছন্দ হয়েছে। আজা মেরি গাড়ি মে বৈঠ যা-র মতো র্যাপ অনুরাগীদের এখনও স্মৃতিতে টাটকা। ছবি- ইউটিউব
পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে তিনি ট্যুইটে দু লাইনের র্যাপে লিখেছেন। ট্যুইটে তিনি লেখেন- পেট্রোল অউর ডিজেলের বঢ় গয়ি রেট, বেবি অব ক্যায়সে করে ডেট। ছবি-ট্যুইটার
র্যাপের কথা বললে প্রথমে বাবা সায়গলের কথা মনে আসে। কারণ, ৯০-এর দশকে তিনি এই ট্রেন্ড চালু করেছিলেন। ছবি-ট্যুইটার
কয়েকদিন আগে দেশে ধুলোয় ভরা আঁধি নিয়ে একটি মজার ট্যুইট করে লিখেছিলেন- চিড়িয়া উড় রহি হ্যায় হাওয়া মে, ক্যালসিয়াম ভরা হ্যায় হাওয়া মে, মুখ লগ রহি হ্যায় বেবি, পরাঠা বনা লো তাওয়া মে। ছবি-ট্যুইটার
দীর্ঘ একটা সময় দেশের র্যাপ ও পপ সঙ্গীতের সেনসেসন হয়ে উঠেছিলেন বাবা সায়গল। এবার তাঁর অনুরাগীদের জন্য সুখবর। র্যাপ দুনিয়ার আরও একবার জাঁকালো প্রত্যাবর্তনের কথা ভাবছেন বাবা সায়গল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রতি বাবা সায়গাল তাঁর রেকর্ডেড ভিডিও ও র্যাপের ক্লিপিং শেয়ার করছেন। ছবি-ট্যুইটার