মুম্বই: শ্রীদেবী মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমের একাংশ, বিশেষ করে বৈদ্যুতিন সংবাদমাধ্যমে যেভাবে খবর পরিবেশন করা হয়েছে, তাতে ক্ষুব্ধ সেলিব্রিটিরা। অভিনেত্রীর মৃত্যুরহস্য নিয়ে বিভিন্ন চ্যানেলে যে তত্ত্ব প্রকাশ করা হয়েছে, তা অনেক সেলিব্রিটির মতে, ‘অশোভন’ ও ‘অসংবেদনশীল’।
https://twitter.com/FarOutAkhtar/status/968171750302285825 https://twitter.com/vidya_balan/status/968163385148928002এদিন অভিনেতা-গায়ক ফারহান আখতার কটাক্ষের সুরে টুইট করে লেখেন, অশোভনতার কোনও সীমা হয় না। শ্রীদেবী অভিনীত সদমা ছবির পোসটার পোস্ট করে অভিনেত্রী বিদ্যা বালন লেখেন, আশা করি ওরা আপনাকে শান্তিতে চিরনিদ্রায় থাকতে দেবে..।
অভিনেতা সোনু সুদ লেখেন, ভাবি, একজন লেজেন্ডের সম্পর্কে এধরনের খবর করে ওরা শান্তিতে ঘুমোতে পারে তো? রোহিত রায় লেখেন, মানছি মানুষকে বিস্তারিত তথ্য জানানো জরুরি, কিন্তু তাই বলে এবক করে?
https://twitter.com/Abhishekapoor/status/968161036208615424 https://twitter.com/anubhavsinha/status/968188106934435840 https://twitter.com/anubhavsinha/status/968197219370217472 https://twitter.com/anubhavsinha/status/968384616863272960 https://twitter.com/SnehaRajani/status/968368127347130368