দ্বিতীয় কন্যার জন্ম দিলেন এষা দেওল, নাম রাখলেন মিরায়া
ABP Ananda, Web Desk | 11 Jun 2019 11:37 AM (IST)
এষার প্রথম সন্তানও মেয়ে, তার নাম রাধ্যা। সে জন্মেছে ২০১৭-র ২০ নভেম্বর।
মুম্বই: আবার মা হলেন এষা দেওল। হেমা মালিনী ও ধর্মেন্দ্রর বড় মেয়ে গতকাল কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন তিনি। নবাগতার নামও রেখেছেন গর্বিত মা। একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১০ তারিখ জন্মেছে মিরায়া তাখতানি। এষার প্রথম সন্তানও মেয়ে, তার নাম রাধ্যা। সে জন্মেছে ২০১৭-র ২০ অক্টোবর। ২০১২-য় ব্যবসায়ী ভরত তাখতানিকে বিয়ে করেন এষা। দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত তিনি।