ফার্স্ট লুক: নীরজ পান্ডের আগামী ছবি ‘ক্র্যাক’-এ অক্ষয় কুমার
ABP Ananda, web desk | 16 Aug 2016 07:42 AM (IST)
‘বেবি’ আর ‘স্পেশাল 26’-এর পর ফের এক সঙ্গে পরিচালক নীরজ পাণ্ডে ও অক্ষয় কুমার। এবার তাঁরা আনছেন ‘ক্র্যাক’। ছবির প্রথম অফিশিয়াল পোস্টার শেয়ার করলেন অক্ষয় কুমার, সঙ্গে জানালেন রিলিজ ডেট। টুইটারে অক্ষয় লিখেছেন অন্য একটি টুইট চশমার ফাটা লেন্সের ছবি দেওয়া পোস্টারটি বেশ অন্যরকম। ক্যাপশনও। আগামী বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ছবিটি। ‘ক্র্যাক’-এর ভূমিকায় অক্ষয় থাকায় ছবিপ্রেমীদের কৌতূহল, এটা কি কোনও সোশ্যাল থ্রিলার নাকি অল্পবুদ্ধি কোনও মানুষের গল্প। ছবির নাম তো তাই বলছে!