ভারতে মডেল যদি মোটা হয়, তাহলে কি তিনি সাফল্য পান, কী বলছেন জারিন খান দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jul 2018 07:18 AM (IST)
1
তবে ভারতে এখনও রোগা মডেলেরই গুরুত্ব বেশি। পরিবর্তন আসছে, সেটাই আনন্দের জারিনের কাছে
2
কিন্তু সেই ভাবনার যে ধীরে ধীরে বদল হচ্ছে, সেটাই ভাল লেগেছে অভিনেত্রীর
3
জারিনের দাবি, বাজারে প্লাস সাইজ মানুষদের জন্যে সেভাবে পোশাকই ছিল না একসময়।
4
তিনি যখন স্কুল-কলেজে পড়েছেন, সেই সময় বাজারে নিজের জন্যে কাপড় কিনতে গেলে, তাঁকে সমস্যায় পড়তে হত
5
বর্তমানে মোটা মডেলদেরও গুরুত্ব দিচ্ছে ইন্ডাস্ট্রি, এটা দেখে জারিনের খুব ভাল লেগেছে
6
সম্প্রতি জারিন ফ্যাশন ডিজাইনার নরেন্দ্র কুমারের সঙ্গে ল্যাকমে ফ্যাশন উইক ২০১৮-এ মোটা মডেলদের জন্যে আয়োজিত অডিশনে বিচারক হিসেবে ছিলেন
7
অতীতে একসময় জারিনেরও ১০০ কেজির ওপর ওজন ছিল
8
ভারতে মডেল মোটা হলে তাঁর কাজ পেতে, সাফল্যকে নিজের মুঠোয় আনতে বেশ বেগ পেতে হয়, মত অভিনেত্রী জারিন খানের