মুম্বই: ইউলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের সম্পর্ক নিয়ে চর্চা বহুদিনের। ইউলিয়াই সলমনের জীবনসঙ্গিনী হতে পারেন, এমন কানাঘুষো বলিউডে চলতেই থাকে। তবে সেসব নিয়ে মুখ না খুললেও, সলমনের সঙ্গে ইউলিয়ার সম্পর্ক যে বেশ মধুর, তা প্রমাণ হয়েছে বারবার। লকডাউন চলাকালীনও ইউলিয়া ছিলেন সলমনের ফার্ম হাউসে। শুধু সলমন নন, খান-ভাইদের প্রত্যেকেরই কাছের মানুষ তিনি। তবে সলমন, আরবাজ, সোহেলের মধ্যে কে বেশি পছন্দের? এমন প্রশ্ন তাঁকে ছুড়ে দিয়েছিলেন এক নেটিজেন। বুদ্ধিমতীর মতোই সলমনের নাম বলেননি ইউলিয়া। শুধু উত্তর দেন, 'খান'। একজন আবার ব্যঙ্গের সুরে ইউলিয়াকে প্রশ্ন করেন, সোনাক্ষী কি আপনাকে কোলে নিতে পারবে? ইউলিয়ারও বুদ্ধিমতীর মতো জবাব, কেন নয়? সোনাক্ষী খুবই শক্তিশালী (পড়ুন, স্ট্রং)। ও পারতেই পারে। সেই সঙ্গে ইউলিয়া দাবাং-২ এর একটি ছবিও শেয়ার করেন। যেখানে সোনাক্ষী সলমনকেও উপরে তুলে নিয়েছেন। এর আগে এক সাক্ষাৎকারে ইউলিয়াকে জিগ্যেস করা হয়, কবে সলমনের সঙ্গে বিয়ে করছেন? উত্তরে তিনি বলেন, 'হে ঈশ্বর! এই প্রশ্নটা আসতেই থাকে। এর থেকে প্রয়োজনীয় প্রশ্ন হল, একজন মানুষ অপর জনের সম্পর্কে ঠিক কী ভাবছেন। একসঙ্গে সময় কাটানো, অন্য সবকিছুর থেকে জরুরি বেশি। একসময় আমার বাবা-মাও এই প্রশ্ন করতেন।' যদিও ইউলিয়া জানান, এখন আর তাঁর মা এই প্রশ্নটা করেন না। কারণ তিনি বুঝিয়েছেন, জীবনে খুশি থাকাটা বেশি জরুরি। 'একজনের সঙ্গে ভালভাবে থাকা, ভাল সময় কাটানো, যোগাযোগ রাখা...তাঁর সঙ্গে জীবন কাটানো, কাগুজে স্বীকৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।'
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
