মুম্বই: বলিউড ছবির ‘রিবুট’ তালিকায় সর্বশেষ সংযোজনের ঘোষণা হল বৃহস্পতিবার। অভিনেত্রী আলিয়া ভট্ট ঘোষণা করেন, ১৯ বছর পর বড় পর্দায় ফিরছে ‘সড়ক ২’। পরিচালনা করবেন ‘সড়ক’-এর পরিচালক তথা তাঁর বাবা মহেশ ভট্ট।
‘সড়ক ২’ ছবিতে অভিনয় করবেন আলিয়া। এই প্রথম বাবার পরিচালিত ছবিতে অভিনয় করবেন তিনি। টুইটারে আলিয়া লেখেন, আমি ভেবেছিলাম এটা কখনও সত্যি হবে না। কিন্তু তুমি তা করে দেখালে। এর জন্য হৃদয়ের গভীর থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত, ১৯৯১ সালে মুক্তি পাওয়া সেইসময়ের ব্লকবাস্টার ‘সড়ক’ ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও মহেশের বড় মেয়ে পূজা। নতুন ছবিতেও তাঁরা থাকবেন। পাশাপাশি থাকবেন আদিত্য রায় কপূরও। 