অর্জুন কাপূরের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন মালাইকা
এখন দেখার, মালাইকার বক্তব্যের পর তাঁর সঙ্গে অর্জুনের সম্পর্ক নিয়ে জল্পনা কমে কিনা।
উল্লেখ্য, স্বামী আরবাজের সঙ্গে বিচ্ছেদের জল্পনা নিয়ে খবরের শিরোণামে রয়েছেন মালাইকা। গত মার্চে তাঁরা তাঁদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন।
মালাইকার এই বক্তব্যে আরবাজ ও তাঁর বন্ধুদের প্রতি খোঁচা রয়েছে বলেই মনে করা হচ্ছে।
Savvy নামে এক ম্যাগাজিনের কভার পেজে মালাইকা খোলাখুলিভাবে অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।
মালাইকা আরও বলেছেন, লোকজন নিজেদের মতো করে কোনও কথার মানে খুঁজে বের করে।
আইটেম নাম্বার গার্ল মালাইকা বলেচেন, অর্জুন তাঁর খুব ভালো বন্ধু মাত্র।
মালাইকার সোজাসাপ্টা কথায় জল্পনার আগুনে জল পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এই জল্পনা সম্পর্কে অর্জুন কাপূর এখনও পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু মালাইকা এ ব্যাপারে নীরবতা ভাঙলেন।
অর্জুন ও মালাইকা প্রায় দেখা করেন এবং সময়ের তাঁদের ঘনিষ্ঠতা বেড়েছে বলেও জল্পনা ছড়িয়েছে।
কোনও কোনও মহল থেকে এও বলা হচ্ছিল যে, আরবাজ খানের সঙ্গে মালাইকার সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ নাকি অর্জুন কাপূর।
দীর্ঘদিন ধরেই মালাইকা ও অর্জুন কাপূরের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে।