সরকার দূরদর্শনে ফিরিয়ে আনল নস্টালজিয়া - রামায়ণ ও মহাভারত। টিভির পর্দায় এক সময়ের মারকাটারি জনপ্রিয় দুটি শো নিয়ে দর্শকরা যে বেশ উৎসাহী তা ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
নয়াদিল্লি: ঘরবন্দি ভারত। করোনা পরিস্থিতি গুরুতর হলেও, লকডাউনের গুরুত্ব বুঝতে চাইছেন না অনেকেই। ঘরে বসে অনেকেরই মন মেজাজ খারাপ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দূরদর্শনে ফিরিয়ে আনল নস্টালজিয়া - রামায়ণ ও মহাভারত। টিভির পর্দায় এক সময়ের মারকাটারি জনপ্রিয় দুটি শো নিয়ে দর্শকরা যে বেশ উৎসাহী তা ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে শনিবার সকাল থেকে টপ ট্রেন্ডে চলে আসে মহাভারত! নেটিজেনরা মহাভারত নিয়ে একের পর এক মিম শেয়ার করেন। কারও কারও দাবি, এই দুটি টিভি শো এর জনপ্রিয়তা এক ধাক্কায় পিছনে ফেলে দিতে পারে জনপ্রিয় চ্যানেল ও ওয়েব প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। দেখুন সেই সব টুইট....