প্রিয়ঙ্কা চোপড়ার এই নো মেকআপ লুকের ছবি জিতে নিল সোশ্যাল মিডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2018 10:23 AM (IST)
মুম্বই: দীর্ঘ সময় ধরে শ্যুটিং, এদেশ থেকে ওদেশ ছুটে বেড়ানো, জেট ল্যাগ কার্যত ক্লান্ত প্রিয়ঙ্কা চোপড়া। তাই সবসময়ই যখন তাঁকে জনসমক্ষে দেখা যায়, মোটেই তাঁকে ফুলের মতো সতেজ লাগে না। সম্প্রতি ৩৫ বছরের এই অভিনেত্রী তাঁর ইন্সটাগ্রামে একটি নো মেকআপ লুকের ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে পিগি চোপসের মুখের ওপর এসে পড়েছে রদ্দুর। আর তার মধ্যে স্বচ্ছ সুন্দর সতেজ হয়ে বসে আছেন একরত্তি একটি মেয়ে। কোথায় লাগে মেকআপ। সেই ছবি নেট দুনিয়ায় শেয়ারের সঙ্গে সঙ্গে ভাইরাল। দেখুন তারই ঝলক