মুম্বাই: কিংবদন্তী প্লেব্যাক আইকন আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তড়িঘড়ি তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বর্তমানে তিনি জরুরি চিকিৎসা পরিষেবা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

Continues below advertisement

Continues below advertisement

সংবাদ সংস্থা আইএএনএস-এর (IANS) খবর অনুযায়ী, শনিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে। এর পর তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৯২ বছর বয়সী এই গায়িকা জরুরি চিকিৎসা পরিষেবা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। খবরটি প্রকাশ্যে আসতেই চিন্তায় তাঁরা অনুরাগীরা। গায়িকার পরিবারের তরফ থেকে প্রথমে কোনও বিবৃতি না দিলেও পরে আশার নাতনি জ়ানাই ভোঁসলে (Zanai Bhosle) তাঁর এক্স হ্যান্ডেলে গায়িকার স্বাস্থ্যের খবর দেন। তিনি লেখেন, “আমার দিদিমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি এবং চেস্ট ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করার অনুরোধ জানাচ্ছি। চিকিৎসা চলছে এবং আশা করি সব কিছুই ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা-ই হবে, আমরা আপনাদের জানাব।”

আশা ভোঁসলে হিন্দি সিনেমার কিংবদন্তি গায়িকা। যিনি প্রায় আট দশক ধরে ভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান গেয়েছেন। তিনি ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়াও, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। এর পাশাপাশি বহু জাতীয় স্তরের পুরস্কারও পেয়েছেন তিনি।  ১৯৩৩ সালে পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর এবং শেবন্তীর ঘরে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। তিনি ১৯৪৩ সালে মারাঠি ফিল্ম 'মাঝা বাল'(Majha Bal)-এর জন্য তার প্রথম ফিল্মের গান 'চালা চালা নাভ বালা' (Chala Chala Nav Bala) গেয়েছিলেন। 'পিয়া তু আব তো আজা এবং ও হাসিনা জুলফন ওয়ালির মতো সুপারহিট গান গেয়ে মন জিতে নিয়েছিলেন শ্রোতাদের।   আরও পড়ুন : প্রয়াত আশা ভোঁসলে