কলকাতা: আচ্ছা, ল্যান্ড রোভারের ফ্রিল্যান্ডার নামের সেই গাড়িকে মনে আছে? হ্যাঁ, এক সময় এই কোম্পানির একটি এন্ট্রি লেভেল মডেল হিসেবে দেখা হত ফ্রিল্যান্ডারকে। তবে এবার সম্পূর্ণ নতুন রূপে একটা স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে ফিরছে ল্যান্ড রোভারের ফ্রিল্যান্ডার। বহু বছর আগে থেকেই জনপ্রিয় এই গাড়ি। এবার তা নতুন যুগের ইলেকট্রিক এসইউভি অবতারে আসতে চলেছে। আর এই কথা কিন্তু অনেকেই জানেন না। নতুন এই ফ্রিল্যান্ডার ব্র্যান্ডের অধীনে একাধিক ইলেকট্রিক এসইউভি বাজারে আসবে বলেই জানা গিয়েছে। আপাতত একটি কনসেপ্ট মডেল প্রকাশ করেছে সংস্থা।
নতুন যে মডেল আসতে চলেছে, সেখানে কিন্তু পুরোনো যে ফ্রিল্যান্ডার তার ছাপ স্পষ্ট। অর্থাৎ, রেট্রো স্টাইলিং। এই কনসেপ্ট গাড়িটির ডিজাইন, একদম প্রথম দিকের যে ফ্রিল্যান্ডার তৈরি হয়েছিল তার সঙ্গে অনেকটাই সাদৃশ্য রয়েছে। আর এর ফলে পুরোনো দিনের নস্টালজিয়া যুক্ত হয়েছে নতুন প্রযুক্তির সঙ্গে। বিশেষ করে এই গাড়ির পেছনের যে দরজা, সেটার ডিজাইনটা আলাদাভাবে নজর কেড়েছে। যদিও এই যে ডিজাইনের ব্যাপারটা, এটা কনসেপ্ট মডেলে থাকেও প্রোডাকশন যখন হবে অর্থাৎ গাড়ি যখন তৈরি হয়ে বাজারে আসবে তখন থাকবে কি না এটা কিন্তু বলা যাচ্ছে না।
নতুন এই ফ্রিল্যান্ডার যে কেউ চাইলেই কি কিনতে পারবেন? না, নতুন এই ফ্রিল্যান্ডার এখনও কনসেপ্ট কার। আর এই গাড়ি তৈরি হয়েছে মূলত চিনা বাজারকে টার্গেট করে। বর্তমানে হচ্ছে চিন বিশ্বের বৃহত্তম গাড়ির বাজার। ফলে, সেদিকে নজর থাকে বিশ্বের সব সংস্থার। আর সেই দেশের সফল ভাবে ব্যবসা করতে গেলে স্থানীয় গাড়ি কোম্পানিগুলোর সঙ্গে একটা অংশীদারিত্ব করে চলতেই হয়। সেই কারণে ল্যান্ড রোভার কোম্পানি চিনের যে গাড়ি নির্মাতা সংস্থা চেরির সঙ্গে যৌথ উদ্যোগে এই গাড়ি তৈরি করছে। উল্লেখ্য, এই চেরি কোম্পানির সাথে কিন্তু ভারতের JSW মোটরসেরও একটা চুক্তি রয়েছে।
নতুন এই ফ্রিল্যান্ডার গাড়ি ৮০০ ভোল্ট আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর ফলে এই গাড়ি খুব দ্রুত চার্জ হতে পারবে। এছাড়াও এই গাড়ির যা ম্যান্স তা আরও ভাল হবে। তার উপর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ একটি ইলেকট্রিক গাড়ি। এছাড়াও এতে প্লাগ-ইন হাইব্রিড পাওয়ারট্রেনও থাকবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এই গাড়ি কিন্তু প্রথমবার বাজারে এসেছিল বা প্রথমবার বিশ্বের লোক এই গাড়ির নাম জানতে পেরেছিল ১৯৯৭ সালে। আর সেই ব্যাপারটাকে মাথায় রেখে এই মুহূর্তে এই যে কনসেপ্ট গাড়িটা তৈরি করছে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার (JLR) এবং চিনের চেরি কোম্পানি, তার নাম দেওয়া হয়েছে 'কনসেপ্ট ৯৭'। যদিও এই মডেলটি আপাতত চিনের জন্য তৈরি করা হচ্ছে, কিন্তু আগামীতে এই গাড়ি আসতে পারে ভারতের বাজারেও। সব মিলিয়ে ফ্রিল্যান্ডার ব্র্যান্ডটি যে নতুন করে ফিরে আসছে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এই গাড়ি নতুন কোনও অধ্যায় শুরু করে কী না, সেটাই এখন দেখার।
Car loan Information:
Calculate Car Loan EMI