বিয়ের পর রাজের সঙ্গে একান্তমুহূর্তের ছবির শেয়ার শুভশ্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2018 07:32 AM (IST)

ছবি সৌজন্যে ফেসবুক
চলতি মাসেই জাঁকজমক করে বাওয়ালি রাজবাড়িতে বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আরবানায় ছিল রিসেপশন। তারপর বর্ধমানে অষ্টমঙ্গলা। প্রতিটি অনুষ্ঠানেই নজর কেড়েছেন রাজ-শুভশ্রী জুটি। বিয়ের সাজ থেকে বাওয়ালি রাজবাড়ির অন্দরসজ্জা বা আরবানায় রিসেপশনের দিনে নায়ক-নায়িকার পোশাক, সবই ছিল আলোচনার কেন্দ্রে। অষ্টমঙ্গলাতেও তাঁদের ঘনিষ্ঠমুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়। এবার ইন্সটাগ্রামে একান্তমুহূর্তের ছবি শেয়ার করলেন শুভশ্রী। ছবি থেকে একটি বিষয় পরিস্কার, তাঁরা একেবারেই একে অপরের প্রেমে মগ্ন হয়ে রয়েছেন।