কলকাতা: ভারতে নির্বাচনের প্রেক্ষাপটে বিগত দশক ধরেই বিভিন্ন সংস্থা ওপিনিয়ন পোল করে থাকে। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রেক্ষাপটেও একাধিক সংস্থা ওপিনিয়ন পোল করে থাকে। এবিপি আনন্দ সেই সংস্থার তথ্য দর্শকের সামনে তুলে ধরে। প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো ভবিষ্যতে বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করে আমাদের স্টুডিওতে বিশ্লেষণের সূত্রে, তাদের সবার সমীক্ষাই আমরা দেখিয়ে থাকি। কিন্তু সম্প্রতি এবিপি আনন্দের নামে বেশ কিছু সমীক্ষার ছবি বানিয়ে তা সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। যার সঙ্গে দূর-দূর-পর্যন্ত এবিপি আনন্দের কোনও সম্পর্কই নেই।                   

Continues below advertisement

কী লেখা হচ্ছে এই সব ছবিতে? 

এবিপি আনন্দের নামে একটি ভুয়ো ছবি পোস্ট করা হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামে। সেখানে মূল সমীক্ষায় যে তথ্য দেওয়া হয়েছে তার সঙ্গে ভুয়ো ছবির তথ্য ও সংখ্যায় গরমিল রয়েছে। এই তথ্যের সঙ্গে এবিপি আনন্দে প্রকাশিত খবরের কোনও মিল নেই।                                

Continues below advertisement

এবিপি আনন্দের খবরে কী বলা হয়েছে? 

এবিপি আনন্দে ১৫ মার্চ ২০২৬-এ একটি সমীক্ষা দেখানো হয়েছিল। পুরনো সেই ভিডিয়োর link নিচে

এবং ৬ এপ্রিল ২০২৬-এ একটি সমীক্ষা দেখানো হয়েছিল। পুরনো সেই ভিডিয়োর link নিচে

ভুয়ো পোস্টে যা বলা হয়েছে, দেখুন 

ভুয়ো পোস্টে এবিপি আনন্দের গ্রাফিক্স লেয়ার ব্যবহার করা হয়েছে। সেখানে বেশ কিছু তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। ভাইরাল গ্রাফিক্সে ব্যবহৃত লেখা, এবং এবিপি আনন্দের মূল খবরে ব্যবহৃত লেখার তফাৎ আছে। বিকৃত ভাইরাল ছবিটি বানাতে এবিপি আনন্দের খবরের লেয়ারের হুবহু লেয়ার ব্যবহার করা হয়েছে। যদিও ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে অন্য ছবি থেকে নিয়ে তা ব্যবহৃত হয়েছে।  

সোশাল মিডিয়ায় একাধিক ভুয়ো ছবি দিয়ে পোস্ট- 

ফেসবুকে আরেকটি ভুয়ো পোস্ট দেখুন এখানে- 

 সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভুয়ো সমীক্ষা সম্পর্কে এবিপি আনন্দের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুমন দে অনেক আগেই সতর্ক করেছিলেন। বলেছিলেন, 'সোশাল মিডিয়াটাতে একটা বিচিত্র কাণ্ড চোখে পড়ল! একটা ওপিনিয়ন পোলের তথ্য, দিব্যি এবিপি আনন্দর নামে চালানো হচ্ছে। বলে দেওয়া প্রয়োজন, এটি নিখাদ Fake News, এই সার্ভের সঙ্গে দূর-দূর-পর্যন্ত এবিপি আনন্দের কোনও সম্পর্কই নেই। দেখুন, প্রতিষ্ঠিত সমীক্ষক সংস্থাগুলো ভবিষ্যতে বাংলার ভোট নিয়ে যে-সব সমীক্ষা করবে, আমাদের স্টুডিওতে বিশ্লেষণের সূত্রে, তাদের সবার সমীক্ষাই আমরা দেখাব। কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বলে দেওয়ার সময় এসেছে। সেই দুহাজার পাঁচ সাল থেকে আমি এবিপি আনন্দে প্রত্যেকটা নির্বাচনে এই ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে রাখি। আমার বলতে কোনও দ্বিধা নেই, এইসব সমীক্ষার accuracy কিন্তু ক্রমশ কমছে, যার ফলে গোটা দেশেই Opinion Poll  বা Exit Poll-এর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। এবং, আমার একুশ বছর ধরে এই তথ্য-ঘাঁটার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এর কারণ শুধুমাত্র সমীক্ষার Sample Size ছোট হওয়া নয়। ইদানিং এর বড় কারণ চ্যাটবট ধরণের বিভিন্ন AI সফটওয়্যারের ব্যবহার। দেখুন, Field-Survey যত কমবে, মোবাইল বা AI সফটওয়্যারের ব্যবহার যত বাড়বে, বাস্তবের সঙ্গে সমীক্ষার ফারাক তত বাড়বে। এবং আমার ব্যক্তিগত ধারণা, এখন ঠিক সেটাই হচ্ছে। তাই সমীক্ষা না-মেলার সম্ভাবনা সেই কারণেই ক্রমশ বাড়ছে। আবার বলছি, এবিপি আনন্দর সার্ভে বলে 'যাহা সোশাল মিডিয়াতে চলিতেছে, তাহা সম্পূর্ণ ফেক, এবং নকল হইতে সাবধান।' এবিপি আনন্দ কোনও সমীক্ষা করায়নি। সবার তথ্য নিয়ে আলোচনা হতে পারে, কাটাছেঁড়া হতে পারে, চায়ের কাপে তুফান উঠতে পারে, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক - কিন্তু, এসবে বিশ্বাস করে আনন্দ বা দুঃখ পেলে, সে দায় একান্ত আপনার'।  

ভিডিওটি দেখুন-

ফেসবুকে কী জানান হয়েছে, আসল সত্যটি জানতে দেখুন এই ভিডিও 👇

 

Fact Checked

এই ধরনের কোনও পোস্ট বা তথ্য এবিপি আনন্দের তরফে করা হয়নি। এবিপি আনন্দের সব খবরের আপডেট পেতে ফলো করুন এবিপি আনন্দের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজ।                                                          

আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/abpanandaইনস্টাগ্রাম পেজ- https://www.instagram.com/abpanandatv/ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/abpanandatvএক্স পেজ- https://x.com/abpanandatv আমাদের সমস্ত দর্শক, পাঠকদের কাছে অনুরোধ, কোনও খবর বা পোস্ট দেখেই ধরে নেবেন না। অবশ্যই যাচাই করে নিন, এবিপি আনন্দের বিভিন্ন হ্যান্ডল থেকে। তা সত্যিই কি না, বুঝতে পারবেন। ভুয়ো খবরের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকুন।