Fact Check On Cheque Book : আপনার চোখেও পড়েছে এই মেসেজ ? ৩১ ডিসেম্বর থেকেই অকেজো বা মূল্যহীন হয়ে যাবে আপনার বর্তমান চেকবুক (Cheque Book Viral Post) ? কারণ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে নতুন চেকবই। ভাইরাল মেসেজে বলা হয়েছে, সিকিউরিটি আপডেটের কারণে নতুন বছর থেকেই এই চেকবুক ইস্যু করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)।
ভাইরাল মেসেজ নিয়ে কী বলছে RBI ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মুখ খুলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যেখানে বলা হয়েছে, ''বর্তমানে RBI সিটিএস চেক বইয়ের বিষয়ে এই ধরনের কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এই বার্তা তথ্যগতভাবে ভুল ও বিভ্রান্তিকর। সঠিক তথ্য় জানতে RBI-এর প্রকাশিত বিবৃতিতে লক্ষ্য় রাখা উচিত সবার, যা সময়ে সময়ে সামনে আনে রিজার্ভ ব্যাঙ্ক। ''
সম্প্রতি এরকম আরও একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ভারত সরকারের একটি গেজেট নোটিফিকেশন নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। যেখানে বলা হচ্ছে, এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই পোস্ট। অবশেষে এই নিয়ে মুখ খুলল সরকার।
সোশ্যাল মিডিয়ায় কী নিয়ে বিভ্রান্তি ?সম্প্রতি সপ্তাহে পাঁচদিন কাজ নিয়ে ধর্মঘটের ডাক দেয় দেশের ব্যাঙ্ক সংগঠনগুলি। তিন দিন ব্যাপী ২৮-৩০ সেপ্টেম্বর ছিল এই ব্যাঙ্ক ধর্মঘটের দিন। যদিও পরে সেই ধর্মঘট তুল নেয় Indian Banks' Association (IBA)। এরপরই ভারত সরকারের একটি গ্যাজেট নোটিফিকেশন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হচ্ছে, এবার থেকে দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শনিবার বন্ধ থাকবে। যার অর্থ দাঁড়ায়, এতদিন নিয়ম অনুসারে ব্য়াঙ্কের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকত ব্যাঙ্ক। এবার থেকে যা মাসের সবকটি শনিবারই বন্ধ থাকবে।
সত্যি না মিথ্যে খবর ?সোশ্য়াল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হতেই এই নিয়ে মুখ খুলেছে সরকার। এই পোস্টটি সর্বৈব মিথ্যে বলে মন্তব্য করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক টিম। তারা জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অর্থ মন্ত্রকের দেওয়া এই বিবৃতিটি পুরোপুরি মিথ্যে। কেন্দ্রীয় সরকার স্টেট ব্যাঙ্ক-সহ সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্য প্রতি শনিবারে কোনও সরকারি ছুটি ঘোষণা করেনি। এই ধরনের কোনও বিভ্রান্তমূলক পোস্ট দেখলেই PIB ফ্যাক্ট চেক টিমকে জানাবেন।
আরও পড়ুন : এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার
