কলকাতা: বর্তমানে সোশাল মিডিয়ার যুগে প্রচুর ভুয়ো খবর প্রচার হয়ে থাকে। প্রতিটি খবর নির্ভরযোগ্য সূত্র ধরে ভেরিফাই করে নিলে ফেক নিউজ থেকে এড়িয়ে চলা যায়। সম্প্রতি এবিপি আনন্দ ডিজিটালের নামে এমনই একটি ভুয়ো ছবি পোস্ট করে সেখানে মানুষকে বিভ্রান্ত করার কাজ চলছে। এই পোস্টের সঙ্গে এবিপি আনন্দ, এবিপি আনন্দ ডিজিটাল এবং সমগ্র এবিপি নেটওয়ার্কের কোনও সম্পর্ক নেই।                                                  

Continues below advertisement

ওই ফেক পোস্টে অনিমেশ বাপুলি নামের এক ব্যক্তি এবিপি আনন্দের লোগো দিয়ে একটি কার্ড পোস্ট করেছে সোশাল মিডিয়ায়। 'কাস্টিং কল' এর নামে একটি ভুয়ো মেসেজ ছড়িয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে। সেই ক্যাম্পেনের নাম দিয়েছে CASTING CALL | ABP Ananda Digital Campaign- যা সম্পূর্ণ মিথ্যে।                   

                    

Continues below advertisement

ওই ভুয়ো মেসেজে বলা হয়েছে, 'আমরা একটি বড় ধরনের ডিজিটাল ভিডিও ক্যাম্পেইনের জন্য কাস্টিং করছি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আকর্ষণীয় বাঙালি মুখ খুঁজছি। দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতার মানুষকে খুঁজছি।'  সেখানে এবিপির লোগো, নাম এমনকী হ্যাশ ট্যাগেও এবিপি আনন্দের উল্লেখ করা হয়েছে।     

এই ধরনের কোনও পোস্ট বা তথ্য এবিপি আনন্দের তরফে করা হয়নি। সংবাদমাধ্যমের নামে ভুয়ো খবর প্রচার করা হচ্ছে এই অ্যাকাউন্টের মাধ্যমে। এবিপি আনন্দের সব খবরের আপডেট পেতে ফলো করুন এবিপি আনন্দের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজ।                                                   

আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/abpanandaইনস্টাগ্রাম পেজ- https://www.instagram.com/abpanandatv/ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/abpanandatvএক্স পেজ- https://x.com/abpanandatv আমাদের সমস্ত দর্শক, পাঠকদের কাছে অনুরোধ, কোনও খবর বা পোস্ট দেখেই ধরে নেবেন না। অবশ্যই যাচাই করে নিন, এবিপি আনন্দের বিভিন্ন হ্যান্ডল থেকে। তা সত্যিই কি না, বুঝতে পারবেন। ভুয়ো খবরের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকুন।