Fake News : প্লাস্টিকের নোটের (Plastic Notes) বিষয়ে কথা উঠতেই এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছডিয়ে পড়ছে পুরনো নোট সংক্রান্ত একাধিক খবর। যেখানে বলা হচ্ছে, ৩০ জুনের পর বন্ধ হয়ে যাচ্ছে ১০, ২০, ৫০,১০০ টাকার নোট ! ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের (Bank Of Maharastra) কোনও শাখায় এরপর নেওয়া হবে না এই নির্দিষ্ট নোটগুলি। তবে কি এই নোটগুলিতে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ? এই নিয়ে কী উত্তর দিয়েছে ব্যাঙ্ক (Bank News)। 

Continues below advertisement

কোন নোটগুলি আর চলবে না বলে খবর ?সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই এই নোটগুলি বন্ধ হওয়ার খবর সামনে আসতেই নতুন করে নোট বাতিলের আতঙ্ক তৈরি হয়েছে। ভাইরাল ওই পোস্টে বলা হয়েছে, আগামী ৩০ জুনের পর থেকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের (Bank of Maharashtra) কোনও শাখায় ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার পুরনো (২০০৫ সালের আগের মহাত্মা গান্ধী সিরিজের) নোট আর নেওয়া হবে না।

এই নিয়ে কী বলেছে ব্যাঙ্কযদিও এই খবর নিয়ে এবার মুখ খুলেছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। তবে এই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এটি পুরোপুরি 'ভুয়ো খবর' (Fake News)। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তাদের অফিসিয়াল ফেসবুক পেজে #FakeMessageAlert হ্যাশট্যাগ দিয়ে এই বিষয়ে বিবৃতি দিয়েছে। 

Continues below advertisement

ব্যাঙ্ক জানিয়েছে, "সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে, ২০২৬ সালের ৩০ জুনের পর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শাখাগুলিতে ২০০৫ সালের আগের ₹১০, ₹২০, ₹৫০ এবং ₹১০০-র নোট নেওয়া হবে না। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র স্পষ্টভাবে জানাচ্ছে যে এই তথ্যটি সম্পূর্ণ ভুল। গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন এই ধরনের বিভ্রান্তিকর বার্তায় বিশ্বাস না করেন ও তা শেয়ার না করেন। যেকোনও তথ্যের জন্য শুধুমাত্র অফিসিয়াল উৎসের ওপর ভরসা রাখুন।"

এই নোট তুলে নেওয়ার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) আসল নিয়মটি কী ?আইনি স্বীকৃতি (Legal Tender): ২০১৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল , বাজারে ২০০৫ সালের আগের মহাত্মা গান্ধী সিরিজের নোটের প্রচলন অনেকটাই কমে এসেছে। তাই সাধারণ মানুষ চাইলে ব্যাংকে গিয়ে এই নোটগুলি বদলে নিতে পারেন। তবে RBI স্পষ্টভাবে জানিয়েছিল, এই পুরনো নোটগুলির আইনি বৈধতা বজায় থাকবে। অর্থাৎ, এগুলি বাতিল করা হয়নি।

নিরাপত্তা বৈশিষ্ট্য: আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জাল নোট রুখতে নতুন নোটগুলিতে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। তবে তার মানে এই নয় যে পুরনো নোট বন্ধ করে দেওয়া হয়েছে।

কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি : রিজার্ভ ব্যাঙ্ক বা অন্য কোনও ব্যাঙ্কই ২০০৫ সালের আগের পুরনো কারেন্সি নোট বন্ধ করার কোনও নির্দেশ দেয়নি। ফলে ৩০ জুনের পর পুরনো টাকা বাতিল হয়ে যাওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো।

আরও পড়ুন : ৩০ জুনের পর বন্ধ হচ্ছে কাগজের নোট ? এবার ভাইরাল পোস্ট নিয়ে মুখ খুলল সরকার