Free Mobile Recharge : খোদ প্রধানমন্ত্রী (Narendra Modi) ছাত্রদের বিনামূল্য়ে মোবাইল রিচার্জের (Mobile Recharge) প্রতিশ্রুতি দিচ্ছেন ! পড়ুয়া হলেই তিন মাস পাওয়া যাবে এই সুবিধা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। আপনার কাছে এসেছে কি এই ধরনের বার্তা ?

Continues below advertisement

কী বলা হয়েছে এই ভিডিয়োতেসোশ্যাল মিডিয়ার এই পোস্টে দেখা যাচ্ছে, খোদ প্রধানমন্ত্রী বলছেন, ৩১ জুলাইয়ের দিনটা মনে রাখবেন। এরপর থেকেই পড়ুয়ারা অনলাইনে পড়াশোনার জন্য তিন মাস বিনামূল্যে মোবাইল রিচার্জের সুবিধা পাবেন। নিউজ চ্যানেলের ভিডিয়োতেও শোনা গেছে এই খবর পড়তে। এরপরই কীভাবে কোথায় ক্লিক করলে ছাত্ররা এই বিনামূল্যে রিচার্জের সুবিধা পাবে, তা দেখানো হয়েছে ক্লিপে। আপনারও কি চোখে পড়েছে এই ভিডিয়ো ?

ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়তেই মুখ খুলল সরকারসম্প্রতি প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো প্রকাশ্য়ে আসতেই ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ফলে বহু পড়ুয়ার মনে বিষয়টি নিয়ে কৌতূহল জেগেছে। তবে এই প্রথমবার নয়, সরকারি এরকম অনেক স্কিমের বিষয়ে ভাইরাল ভিডিয়ো ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, সেই ভিডিয়ো ক্লিপের কোনও সারবত্তা নেই। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয় সেই ক্লিপগুলি। প্রতারকরা সেই ক্লিপের তলায় জালি লিঙ্ক দিয়ে দেয়। যাতে ক্লিক করলেই ভুয়ো সাইটে পৌঁছে যান গ্রাহকরা। সেই কারণে এবারও এই ক্লিপ পরীক্ষা করেছে প্রেস ইনফরমেশন ব্য়ুরো (PIB)।

Continues below advertisement

কী বলা হয়েছে PIB-র তরফেপ্রেস ইনফরমেশন ব্য়ুরো সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডেলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদের বিনামূল্যে মোবাইল রিচার্জের ভিডিয়োটি পুরোপুরি ভুয়ো। এরকম কোনও সরকার বার্তাই দেয়নি। এটা পুরোপুরি ডিজিটালি কারসাজি করা একটা ভিডিয়ো। প্রধানমন্ত্রী ফ্রিতে তিন মাস মোবাইল রিচার্জ করার কোনও প্রতিশ্রুতি দেয়নি।    

সন্দেহজনক কিছু চোখে পড়লে কোথায় পাঠাবেন কেন্দ্রীয় সরকারের বিষয়ে এই ধরনের কোনও সন্দেহজনক ফটো, ভিডিয়ো বা পোস্ট পেলে সরাসরি @PIBFactCheck-এ পাঠিয়ে দিন। সরকার আপনাকে সঠিক তথ্য় জানিয়ে দেবে। এই বার্তা আপনি +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ও factcheck@pib.gov.in. ইমেল আইডিতে পাঠাতে পারবেন।

অতীতে এই ধরনের অনেক ভিডিয়ো বার্তার সঙ্গে লিঙ্ক জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে বেশি টাকার লোভে অনেকেই এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন। পরবর্তীকালে যার ফল ভুগতে হয়েছে আমাদের। 

আরও পড়ুন : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?