PM Modi Viral Video : প্রচন্ড গরম থেকে পরিত্রাণ দিতে এবার এসি দিচ্ছে মোদি সরকার (PM Modi) ? আপনার কাছে রেশন কার্ড (Ration Card) থাকলেই বিনামূল্যে পাওয়া যাবে এয়ার কন্ডিশনার (Free AC)। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এরকমই একটি বক্তব্য়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছে সরকার।

Continues below advertisement

কোন ভিডিয়ো ঘিরে জোর জল্পনাআজকাল সোশ্যাল মিডিয়ার জেরে কোনও খবর দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই ক্ষেত্রে সামান্য মোবাইল থাকলেই আপনার কাছে পৌঁছে যায় ভাইরাল ভিডিয়ো। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এরকম একটা ভিড়িয়ো প্রকাশ্য়ে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী বলছেন-এবার বেশি গরম পড়েছে। তাই জনগণের স্বার্থে বিনামূল্যে এসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপনি একটি রেশন কার্ড থাকলে একটি এসি পাবেন।

আসলে কতটা সত্যি রয়েছে এই ভিডিয়োতে ?সম্প্রতি প্রধানমন্ত্রীর এই ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB । যেখানে বলা হয়েছে, মোদির এই ভিডিয়ো পুরোপুরি ভুয়ো। এই ধরনের কোনও প্রতিশ্রতি দেয়নি সরকার। "mistri_bhau12," ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে এই ভিডিয়ো ক্লিপ। রেশন কার্ড হোল্ডারদের ফ্রিতে এসি পাওয়ার খবর পুরোপুরি মিথ্যে। এই ধরনের কোনও খবরে বিশ্বাস করবেন না। 

Continues below advertisement

আপনার চোখে সন্দেহজনক কিছু চোখে পড়লে কোথায় পাঠাবেনকেন্দ্রীয় সরকারের বিষয়ে এই ধরনের কোনও সন্দেহজনক ফটো, ভিডিয়ো বা পোস্ট পেলে সরাসরি @PIBFactCheck-এ পাঠিয়ে দিন। সরকার আপনাকে সঠিক তথ্য় জানিয়ে দেবে।

এই বার্তা আপনি +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ও factcheck@pib.gov.in. ইমেল আইডিতে পাঠাতে পারবেন। অতীতে এই ধরনের অনেক ভিডিয়ো বার্তার সঙ্গে লিঙ্ক জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে বেশি টাকার লোভে অনেকেই এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন। পরবর্তীকালে যার ফল ভুগতে হয়েছে আমাদের। তাই এই ধরনের পোস্টের ক্ষেত্রে সচেতন হোন। কোনওক্রমে প্রতারকদের ফাঁদে পড়লে টাকা হারাত পারেন আপনি। ইতিমধ্যেই বহু মানুষ না বুঝে এই ধরনের পোস্টের নীচে ক্লিক করে ভুল সাইটে নিজের ব্যক্তিগত তথ্য় দিয়েছেন। পরে দেরিতে বুঝে কাজ হয়নি।

আরও পড়ুন : আধার কার্ড দেখালেই ৩ লাখ টাকা ঋণ ? প্রধানমন্ত্রী লোন স্কিম নিয়ে ভাইরাল ভিডিয়ো