দক্ষিণ ২৪ পরগনা: বাজার সেরে ফেরার পথে বানতলার কাছে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা। পিক আপ ভ্যানের ধাক্কায় দুই মোটর বাইক আরোহী সহ ৪ জনের মৃত্যু। আরও ৯ জন আহত। মঙ্গলবার সকাল সোয়া ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটে। কলকাতাগামী পণ্যবোঝাই পিক আপ ভ্যানের চাকা ফেটে যায়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে। এরপর বানতলা থেকে ঘটকপুকুরগামী মোটর বাইকটিকে ধাক্কা মারে পিক আপ ভ্যানটি। গুরুতর জখম হন দুই বাইক আরোহী। মিনিডোরের কয়েকজন আরোহী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পরে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই বাইক আরোহী সহ তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। পিক আপ ভ্যান চালক পলাতক।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
