রাহুল আরও লিখেছেন, ব্যবসায়ীদের আর্থিক সহায়তা, করছাড়ও দিতে হবে।
DELHI, INDIA - MAY 25: Rahul Gandhi at the Congress party headquarters to attend the Congress working committee meeting to review the partie's election performance in New Delhi, India. Indian Prime Minister Narendra Modi’s Bharatiya Janata Party (BJP) is set for another five-year term on Thursday after a landslide victory as over 600 million people voted in a marathon seven-phase general elections which lasted over six-weeks. Supporters of the Hindu nationalist party celebrated in the capital New Delhi as Modi is scheduled to appear at the BJP headquarters and leaders across the world congratulated the Indian Prime Minister for his historic return to power for a second straight term. (Photo by Atul Loke/Getty Images)
নয়াদিল্লি: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধ করার জন্য উপযুক্ত রণকৌশলের পাশাপাশি দিনমজুরদের পাশেও সরকারের থাকা উচিত বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। রাহুলের ট্যুইট, ‘আমাদের দেশ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন প্রশ্ন হল, কী করে যথাসম্ভব কম মৃত্যু নিশ্চিত করা যাবে? এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বড় ভূমিকা রয়েছে। আমার মতে, আমাদের রণনীতির দু’টি অংশ আছে। প্রথমত, সংক্রমণ রোধ করার জন্য ঘরবন্দি থাকতে হবে এবং উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, শহরাঞ্চলে দ্রুত অস্থায়ী হাসপাতাল তৈরি করতে হবে। এই অস্থায়ী হাসপাতালগুলিতে আইসিইউ থাকা জরুরি।’ রাহুল আরও লিখেছেন, ‘দিনমজুরদের অবিলম্বে সাহায্য করতে হবে। সরাসরি তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হোক। তাঁদের বিনামূল্যে রেশন দিতে হবে। এই কাজে দেরি হলেই সর্বনাশ হবে। ব্যবসায়ীদের আর্থিক সহায়তা, করছাড়ও দিতে হবে।’