ভূবনেশ্বর: আন্তর্জাতিক কারণেই দেশে পেট্রোল-ডিজেলের মূল্য বাড়ছে। যে কারণে, এখন এই দুই জ্বালানিকে জিএসটি-র আওতায় আনা প্রয়োজন হয়ে পড়েছে। আর কেউ নন, এই মত পোষণ করেন খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণের ফলেই দেশে জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে। প্রধান বলেন, পেট্রোল-ডিজেলকে এখন জিএসটি-র আওতায় আনা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এই দুই পণ্য জিএসটি-র বাইরে থাকায় দেশের কোষাগারে প্রায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। অন্যদিকে, জিএসটি-র আওতায় আনা হলে, গ্রাহকদের সুবিধা হবে। কেন্দ্রীয় পেট্রোমন্ত্রী একইসঙ্গে এ-ও জানিয়ে দেন, কেবলমাত্র আবগারি শুল্ক কমিয়ে মূল্যবৃদ্ধির ওপর রাশ টানা সম্ভব নয়। তাঁর দাবি, ইরান, ভেনেজুয়েলা ও তুরস্কের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
