পানাজি: ফের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। এবছরের গোড়ায় অগ্নাশয় সংক্রান্ত অসুস্থতার জন্য চিকিৎসা করাতে মার্কিন মুলুকে গিয়েছিলেন ৬২ বছরের পর্রীকর। সেখানে তিনমাস থেকে জুন মাসে দেশে ফেরেন তিনি। পরে, চলতি মাসের গোড়াতেও একবার চেক-আপ করাতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। ফিরে আসেন ২২ তারিখ। পরের দিনই, মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। এক আধিকারিক জানান, এদিন রাতেই ফের মার্কিন মুলুকের উদ্দেশে রওনা দিচ্ছেন পর্রীকর। তবে, পর্রীকরের স্বাস্থ্য সংক্রান্ত কোনও খবরাখবর প্রকাশ করতে অস্বীকার করেন ওই আধিকারিক। শুধু এটুকু জানিয়েছেন, মু্খ্যমন্ত্রিত্বের ভার থাকছে পর্রীকরের হাতেই।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
