চণ্ডীগড়: ভারতের ভূখণ্ডে বারংবার আগ্রাসন ও অনুপ্রবেশের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানো উচিত কেন্দ্রের। এমনটাই মনে করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তাঁর মতে, ভারত দুর্বলতা দেখালে চিনাদের আগ্রাসন আরও বৃদ্ধি পাবে। তারা বেপরোয়া হয়ে উঠবে। অমরিন্দর বলেন, আমাদের সৈন্যরা কোনও খেলনা বস্তু নয় যে, প্রতিদিন সীমান্ত রক্ষা করতে গিয়ে তাঁরা হতাহত হবেন। বারবার যে আগ্রাসনের ফলে আমাদের সার্বভৌমত্বের অধিকার খর্বিত হয়, তার বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসেছে ভারতের। নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে এই হামলা রুখতে হবেই। তিনি যোগ করেন, গালওয়ান উপত্যকায় যা ঘটছে, তা হল চিনের ক্রমাগত সীমালঙ্ঘন। এখন এধরনের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা উচিত ভারতের। কেন্দ্রের প্রয়োজন কঠোর ব্যবস্থাগ্রহণ করা।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
