নয়াদিল্লি: এবার 'অপারেশন সিঁদুর ২'! এমনটাই হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের।তিনিএওবলেন, 'খুব শীঘ্রই অপারেশন সিঁদুর ২, পাকিস্তানের ইতিহাস ভূগোল পাল্টে যাবে।সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ করতে হবে, না হলে ম্যাপ থেকে মুছে ফেলব। পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।'
সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীবলেন, 'অপারেশন সিঁদুর ১-এর মতো অতটা সংযম থাকবে না।এবার পাকিস্তানকে ভাবতে হবে ইতিহাস-ভূগোলে থাকবে কিনা।ভূগোলে থাকতে হলে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাস বন্ধ করতেই হবে।' রাজস্থানের শ্রীগঙ্গানগরে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর।শ্রীগঙ্গানগরে সীমান্ত এলাকা পরিদর্শন ভারতের সেনাপ্রধানের ।
এরআগেপাকিস্তানকে কড়া বার্তাদিয়েছেন বায়ুসেনা প্রধান।তিনিএওবলেন, 'পহেলগাঁওকাণ্ডে পাকিস্তানকে দাম দিতে হয়েছে।ইতিহাসে অপারেশন সিঁদুরকে মনে রাখা হবে।নির্দিষ্ট লক্ষ্য রেখেই ৩-৪ দিনে যুদ্ধ শেষ হয়েছে।পাকিস্তান সীমান্ত থেকে ২০০ কিলোমিটার ভিতরে গিয়ে আঘাত করা হয়েছে', মন্তব্য বায়ুসেনা প্রধান এপি সিংহর।'পাকিস্তানের ৪-৫টি এফ ১৬ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।একটি সি ১৩০ বিমান ও মিসাইল সিস্টেমও ধ্বংস হয়েছে', দাবি এয়ার চিফ মার্শাল এ পি সিংহর।
এরআগে, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজনাথ সিং। এবার সংঘাতের কেন্দ্রে গুজরাতের কচ্ছের রণের 'স্যর ক্রিক' সীমান্ত এলাকা। দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিতর্ক থাকা এই অঞ্চলে সম্প্রতি সেনার সংখ্যা বাড়িয়েছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, পাকিস্তানের তরফে কোনও আগ্রাসন হলে তার এমন কড়া জবাব দেওয়া হবে যে ইতিহাস-ভূগোল দুটোই বদলে যাবে।
এদিকে, সরকার-বিরোধী বিক্ষোভে ফের উত্তাল পাক অধিকৃত কাশ্মীর।বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব পাক সরকারের।ঘরের মধ্যেই লাগাতার আন্দোলনে নাস্তানাবুদ পাক প্রধানমন্ত্রী।অশান্তির জন্য বহিরাগত শক্তিকে দায়ী করেছে পাক প্রশাসন।উত্তপ্ত POK-তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হয়েছে, খবর সূত্রের।প্রতিনিধি দলকে মুজফফরাবাদে যেতে নির্দেশ পাক প্রধানমন্ত্রীর।পাক পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তেরও নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
