ভয়ঙ্কর।  বেঙ্গালুরুর অভিজাত হোটেলের সুইমিং পুলে ভয়াবহ দুর্ঘটনা। NDTV সূত্রে খবর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই বিদেশি নাগরিকের। শুক্রবার সন্ধেয় বেঙ্গালুরুর হালাসুরু এলাকার কনরাড হোটেলের তিনতলার সুইমিং পুলে নামতেই দুই জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজন ছিলেন হোটেলের অতিথি , আরেকজন হোটেলের কর্মীই।  ঘটনার খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায়। শহরের অন্যতম জনপ্রিয় হোটেলে এমন ঘটনায় উদ্বেগে সকলে। 

Continues below advertisement

সূত্রের খবর, সেদিন পুলে নামেন হোটেলের দুই অতিথি। একজন স্লোভাকিয়ার নাগরিক এবং অন্যজন জার্মানির বাসিন্দা। নেমেই বিদ্যুৎস্পৃষ্ট হন দুজন। তাদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও দুজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন এক মার্কিন নাগরিক এবং হোটেলেরই এক ভারতীয় কর্মী।  পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম জুরাজ হোরভাট (বয়স -৪৫) এবং আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থাইস (বয়স - ৫৯)। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সুইমিং পুলে থাকার সময় কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুই বিদেশি নাগরিক। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে সন্দেহ করা হচ্ছে।

পূর্ব বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই দুই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেন আরও কয়েকজন। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হন একজন মার্কিন নাগরিক এবং হোটেলের ভারতীয় পুল অ্যাটেনডেন্ট। তাঁদের দ্রুত উদ্ধার করে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দুই জনের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁরা বিপদমুক্তই। হোটেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

Continues below advertisement

এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছে মৃতদের পরিবার। মৃতদের মধ্যে একজনের স্ত্রী ইতিমধ্যেই হোটেলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে হালাসুরু থানার  হোটেলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

সুইমিং পুলে কীভাবে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ল, নিরাপত্তার ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হোটেলের বৈদ্যুতিক ব্যবস্থা এবং সুইমিং পুলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি এখন পুলিশের স্ক্যানারে। পুলিশ জানিয়েছে, মৃত দুই বিদেশি নাগরিকের দেহ মণিপাল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত চলছে।                        

আরও পড়ুন : জেলা থেকে জেলা, সব খবরের লাইভ আপডেট