এলপিজি নিয়ে এখনও দুশ্চিন্তা এখনও পুরোপুরি কাটেনি। হরমুজ খুলে গেলেও, আগামী দিনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি কোনদিকে ঘুরবে বলা মুশকিল। তাই ভারত সরকার আগামী দিনে দেশের মানুষের জন্য একটি বিকল্প ব্যবস্থার কথা ভাবছে। সরকার এলপিজির বিকল্প হিসেবে ইথানলের কথা ভাবছে। একটি প্রতিবেদন অনুসারে, আগামী দিনে এলপিজি নিয়ে এমন সমস্যা হলে ব্যবসায়ীরা যাতে বিপদে না পড়ে, তার জন্যই ইথানলের ভাবনা।       

Continues below advertisement

 মানি কন্ট্রোলকে সূত্রে খবর, এই প্রস্তাবে প্রায় ১,০০০ কোটি লিটারের উদ্বৃত্ত ইথানল উৎপাদন ক্ষমতাকে রান্নার কাজে ব্যবহারের কথা ভাবা হয়েছে।  আগামী সপ্তাহগুলোতে  কেন্দ্র বড় উদ্যোগ নিতে পারে এই বিষয়ে। সরকার এখন এলপিজির পরিপূরক হিসেবে ইথানল ব্যবহার করা যায় কিনা, তা খতিয়ে দেখার পরিকল্পনা করছে।           

সমীক্ষা বলছে, ইথানল এলপিজির একটি ভাল বিকল্প হতে পারে। ইথানল কার্বন নিঃসরণ এবং গৃহস্থালীর দূষণ কমায়। এটি আমদানিকৃত এলপিজির উপর নির্ভরতা কমায়। আগামী দিনে ইথানল বাণিজ্যিক ও আবাসিক উভয় ক্ষেত্রেই ব্যবহার হতে পারে।   

Continues below advertisement

মানি কন্ট্রোলকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে ইথানলকে এলপিজির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি একটি পরিবেশবান্ধব জ্বালানী। এই ইথানল ব্যবহার আগামী দিনে এলপিজি আমদানির ওপর নির্ভরতা কমাতে পারে।  এর ফলে উপকৃত হতে পারে, গেরস্থালি মানুষ এবং বাণিজ্যিক সংস্থাগুলোও।   

ইথানলই কি হতে পারে আগামী দিনে এলপিজি-র বিকল্প?  

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর, যখন এলপিজি সরবরাহ নিয়ে আশঙ্কা চরমে, তখনই মার্চ মাসে প্রধানমন্ত্রী ( Narendra Modi ) লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের ইথানল ব্লেন্ডিং কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে  প্রধানমন্ত্রী E20 পেট্রোল—অর্থাৎ ২০% ইথানল মিশ্রিত জ্বালানিকে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে তুলে ধরেন। গত ১০–১১ বছরে দেশে ইথানল উৎপাদন ও মিশ্রণে নজিরবিহীন অগ্রগতি হয়েছে। এক দশক আগে যেখানে দেশে ইথানল ব্লেন্ডিংয়ের পরিমাণ ছিল মাত্র প্রায় ১%, বর্তমানে তা প্রায় ২০%-এর কাছাকাছি পৌঁছে গেছে। এই অগ্রগতির ফলে গত এক বছরে প্রায় ৪.৫ কোটি ব্যারেল তেল আমদানি কম করতে হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বড় ভূমিকা রেখেছে। এই ইথানলই কি হতে পারে আগামী দিনে এলপিজি-র বিকল্প?