ছত্তিশগড়: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। ছত্তিশগড়ের জশপুর জেলার নারায়ণপুরের রতনপাহি জঙ্গলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে যায় চার্টার্ড বিমান। সূত্রের খবর, বিমানটি মাটি থেকে প্রায় ৩০ ফুট উপরে উড়ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি।
ঘটনার খবর পেয়ে, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে একটি দলকে পাঠিয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন যে, তিনিও ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। তবে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
