CORONA LIVE UPDATES: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪১৮ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১৮ হাজার ৫২২ জন
আনলক টু-র এই পর্বেও বন্ধ থাকবে স্কুল, কলেজ, জিম, সিনেমা হল এবং স্যুইমিং পুল। খোলা থাকবে শপিং মল, ধর্মীয় স্থান।কনটেনমেন্ট জোনে ৩১ জুলাই পর্যন্ত চলবে লকডাউন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 01 Jul 2020 01:52 PM

প্রেক্ষাপট
বুধবার থেকে শুরু হল আনলক-২। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আনলক টু-তে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। অনলাইনে পড়াশোনা এবং দূরশিক্ষা অবশ্য আগের মতোই চলবে। কেন্দ্র এবং...More
বুধবার থেকে শুরু হল আনলক-২। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, আনলক টু-তে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। অনলাইনে পড়াশোনা এবং দূরশিক্ষা অবশ্য আগের মতোই চলবে। কেন্দ্র এবং রাজ্যের প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ১৫ জুলাই থেকে কাজ শুরু হবে। এর জন্য কর্মিবর্গমন্ত্রকের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করা হবে।আন্তঃরাজ্য বিমান পরিষেবা এখনকার মতোই চলবে। তবে বিশেষ ক্ষেত্র ছাড়া আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধই থাকছে। কনটেনমেন্ট জোনে ৩১ জুলাই পর্যন্তই লকডাউন জারি থাকবে। তবে জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনার মাধ্যমে কনটেনমেন্ট জোন চিহ্নিত করবে জেলা প্রশাসন।কনটেনমেন্ট জোনে গতিবিধির ওপর কড়া নজর রাখবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। রাজ্য প্রশাসন চাইলে কনটেনমেন্ট জোনের বাইরে বাফার জোনও চিহ্নিত করতে পারে। এছাড়া আনলক টু-তে দেশজুড়ে রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে।
এখনও পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে মহারাষ্ট্র পুলিশ ফোর্সের তিন অফিসার সহ ৬০ কর্মীর। এর মধ্যে আবার ৩৮ জন মুম্বই পুলিশের ফোর্সের।
এপর্যন্ত মোট রাজ্যের ৪৯০০ পুলিশকর্মী এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৬০০ জন মুম্বই পুলিশের কর্মী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থ হয়েছেন ৩,৭০০ জন। বর্তমানে চিকিৎসাধীন ১,০১৫ জন।
এপর্যন্ত মোট রাজ্যের ৪৯০০ পুলিশকর্মী এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৬০০ জন মুম্বই পুলিশের কর্মী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থ হয়েছেন ৩,৭০০ জন। বর্তমানে চিকিৎসাধীন ১,০১৫ জন।