তুমাকুরু(কর্ণাটক): দলিত শ্রেণিভুক্ত হওয়ায় গ্রামের মন্দিরে বিজেপি সাংসদ এ নারায়ণস্বামীকে ঢুকতে দিল না যাদব সম্প্রদায়ের মানুষজন। ঘটনাটি সোমবার ঘটেছে কর্ণাটকের তুমাকুরু জেলার অন্তর্গত পরমণহল্লি গ্রামের গোল্লারাহাট্টিতে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা নাগরাজ বলেন, আমাদের একটি ঐতিহ্য রয়েছে। অতীতে বেশ কিছু ঘটনা ঘটেছে। তাই মানুষ সিদ্ধান্ত নেয়, সাংসদকে মন্দিরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। প্রসঙ্গত, বিভিন্ন উন্নয়নমূলক কাজের সমস্যা সম্পর্কে অবগত হতে ওই গ্রামে গিয়েছিলেন চিত্রদূর্গ লোকসভা কেন্দ্রের সাংসদ নারায়ণস্বামী। সেখানে, একটি সড়ক নির্মাণ প্রকল্পের পরিকল্পনা ও একটি পানীয় জল প্রকল্পের সূচনা করতে গিয়েছিলেন তিনি।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
