নয়াদিল্লি : ফের দলিতের উপর অত্য়াচারের ঘটনা ঘটল দেশের মাটিতে। এবার পিটিয়ে হত্য়া করা হল দলিত কৃষককে। ঘটনাস্থল মধ্য়প্রদেশের গুনা। দেশলাই বাক্স না দেওয়ার ‘অপরাধ’-এ তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
দেশলাই বাক্স না দেওয়ার ‘অপরাধ’, বিজেপি-শাসিত মধ্যপ্রদেশে পিটিয়ে খুন দলিত কৃষককে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Nov 2020 09:24 PM (IST)
ভোপাল থেকে ১৮০ কিলোমিটার দূরে কারোদ গ্রামে এই ঘটনা ঘটেছে। এএসআই টিএস বাঘেল বলেন, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দন্ডবিধির ৩০২ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
