মাদ্রিদ: দু'টি হাইস্পিড ট্রেনে মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ভয়ঙ্কর দুর্ঘটনা ট্রেনে। এখনও পর্যন্ত কমপক্ষে ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা। এই নিয়ে গত এক বছরে দু'-দু'টি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটল স্পেনে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ট্রেনের একটি কামরা রেললাইনের উঁচু অংশে উল্টে পড়ে রয়েছে। রেলের নীচু এবং ঢালু জমিতে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে আরও ধ্বংসাবশেষ। ট্রেনের ধাতব অংশ, প্যানেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একেবারে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা। (Spain Train Accident)

Continues below advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মাদ্রিদ এবং দক্ষিণের আনদালুসিয়াকে সংযোগকারী রেললাইনে এই দুর্ঘটনা ঘটেছে বুধবার। স্পেনের Castilla-La Mancha চ্য়ানেলে দুর্ঘটনার ভয়াবহ ছবি ধরা পড়েছে। ওই ট্রেনে সওয়ার ছিলেন মিগুয়েল। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। মিগুয়েল জানিয়েছেন, সহকর্মীদের সঙ্গে যাত্রা করছিলেন তিনি। ট্রেনের পিছনের কামরায় ছিলেন। হঠাৎ তীব্র শব্দ শোনেন। ট্রেন টলতে শুরু করে। ডান ডিকের জানলা দিয়ে দেখতে পান, ভেঙেচুরে গিয়েছে সামনের অংশ। অন্য ট্রেনটির ওই দশা হয়েছিলেন বলে প্রথমে ভেবে বসেন তিনি। পরে দেখেন তাঁদের ট্রেনটিই একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। (High Speed Traisn Collide)

স্থানীয় কাস্তিশা-লা মাঞ্চা প্রশাসনের মুখপাত্র এস্থার পাডিলা জানিয়েছেন, হতাহতের সংখ্য়া বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তিনি যে সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন, তখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর উঠে আসছিল। তাঁর কথায়, "সর্বশেষ খবর অনুযায়ী, ১০ জনের মৃত্যু হয়েছে। তবে জানি সংখ্যাটা বাড়বে। অনেক দূর যেতে পারে।" একাধিক কামরা রেললাইন থেকে নীচে পড়ে গিয়েছে।  যে দু'টি ট্রেনের মধ্যে ধাক্কা লেগেছে, সেটির একটি Iryo, অন্যটি Renfe. Iryo-তে সওয়ার ছিলেন ১৪৭ জন যাত্রী, Renfe-তে ৩৯৭ জন। 

আরও পড়ুন: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
 
মাত্র ন'মাস আগেই, দু'টি হাইস্পিড ট্রেনের মধ্যে ধাক্কা লাগে স্পেনে। সেবার ৪৬ জন মারা যান। ওই দু'টি ট্রেনই একটি সংস্থা পরিচালনা করছিল। ওই দুর্ঘটনার পরই রেলের রক্ষণাবেক্ষণ থেকে বাজেট বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই রেশ কাটতে না কাটতেই ফের বড় ট্রেন দুর্ঘটনা ঘটল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অন্য় সব কাজ বাতিল করেছেন। তিনি লেখেন, 'এত গুরুতর ট্রেন দুর্ঘটনায় স্তম্ভিত আমি। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আমরা পাশে থাকব সকলের'। নভম্বরের নির্বাচনের আগে বিরোধী দলগুলিও আপাতত প্রচারকার্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 
 
আরও পড়ুন: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি