সুপার এল নিনো নিয়ে শঙ্কা চরমে। সারা বিশ্বের আবহাওয়া-চিত্র বদলে দিতে পারে এই এল-নিনো। বর্তমানে একটি স্যাটেলাইট চিত্রে উঠে আসছে ভয় ধরানো ছবি। স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে,  প্রশান্ত মহাসাগরের উপর একের পর এক সম্ভাব্য ঝড়ের ঘূর্ণি। স্যাটেলাইটে ধরা পড়া ছবিতে একই সময়ে সমুদ্রের উপর তিন-তিনটি ক্রান্তীয় ঝড় তৈরির আশঙ্কা স্পষ্ট । এর মধ্যে একটি শক্তিশালী হারিকেন। আর বাকি এখনও ঝড়ে পরিণত না হলেও, ধীরে ধীরে বাড়াচ্ছে শক্তি।  আবহাওয়াবিদদের নজর এখন এই ঝড়গুলির গতিপথের দিকে। কারণ, এর মধ্যে হারিকেন পোলো ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী । ঝড়টি কিছুটা দুর্বল হলেও মেক্সিকোর বুকে বড় আঘাত আনতে পারে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, রবিবার সন্ধেয় পোলো বাজা ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘণ্টায় প্রায় ১৯ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছিল ঝড়টি। সেই সময় পোলোর সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার  অর্থাৎ শক্তি কিছুটা কমলেও পরিস্থিতি এখনও যথেষ্ট ভয়ের। 

Continues below advertisement

পূর্বাভাস বলছে, সোমবার রাতের দিকে  উপকূলে ঝড়টি তুমুল  গতি নিয়ে আছড়ে পড়তে পারে। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি এবং প্রবল হাওয়া বইতে পারে। কোনও কোনও জায়গায় ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে রয়েছে হঠাৎ বন্যা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। প্রশান্ত মহাসাগরের উপর আবহাওয়া এখন বেশ অশান্ত। স্যাটেলাইট ছবিতে আরও দুটি সম্ভাব্য ঝড়ের ছবি ধরা পড়েছে। পোলোর প্রভাবে তৈরি হওয়া একটি নতুন ক্রান্তীয় নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঝড়ে পরিণত হতে পারে। অন্যদিকে হাওয়াইয়ের অনেকটা দক্ষিণ-পূর্বে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ একই সময়ে প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় একাধিক ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হচ্ছে। 

আবহবিদদের মতে, এল নিনো হল এমন একটি  পরিস্থিতি, যখন মধ্য ও পূর্ব নিরক্ষীয় অঞ্চলে প্রশান্ত মহাসাগরের জল স্বাভাবিকের তুলনায় বেশি গরম হয়ে ওঠে। এর প্রভাব শুধু সমুদ্রেই সীমাবদ্ধ থাকে না। আবহাওয়ার নিয়ম অনুসারে, তার প্রভাব পড়ে সারা বিশ্বের আবহাওয়ার উপরেই। কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও অসময়ে বৃষ্টি - সবমিলিয়ে স্বাভাবিক আবহাওয়ায় গোলমাল পাকিয়ে মানুষের জীবনকে ভয়ানক দুর্বিপাকে ফেলতে পারে সুপার এল-নিনো। 

Continues below advertisement

আরও পড়ুন : জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের