পশ্চিম এশিয়ায় ক্রমশই বাড়ছে উত্তেজনা। ইজরায়েলের ইরানে আক্রমণ, সে দেশের সর্বোচ্চ শাসকের মৃত্যুর পর কেটে গিয়েছে কয়েকটা দিন। পাল্টা প্রত্যাঘাত করেছে আয়াতুল্লা খামেনেইয়ের দেশও। কাতার, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশের আমেরিকান সেন ঘাঁটিতে আক্রমণ শানিয়েছে তারা। আর এর ফলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য প্রাচ্যের বিমান পরিষেবা। দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার ভারত থেকে প্রায় ৪ ১০টি ও রবিবার ৩৫০টি বিমান বাতিল হয়েছে। আর এর প্রভাব পড়েছে সব দিকেই।

Continues below advertisement

জানা গিয়েছে এই উড়ান বাতিলের ব্যাপারে পিছিয়ে নেই আমাদের কলকাতাও। ইতিমধ্যেই কলকাতা থেকে বাতিল হয়েছে প্রায় ২০টি উড়ান। এর মধ্যে এমিরেটসের ৮টি বিমান বাতিল করা হয়েছে। ৪টি উড়ান বাতিল হয়েছে কাতার এয়ারওয়েজের। ৪ টি বিমান বাতিল হয়েছে এতিহাদ এয়ারওয়েজের। ২টি করে উড়ান বাতিল হয়েছে এয়ার অ্যারাবিয়া ও ফ্লাই দুবাইয়ের দুটো করে উড়ান বাতিল হয়েছে। তবে এরই মধ্যে একটা ভাল খবরও এসেছে।

ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবুধাবি থেকে একটুই বিমান অবতরণ করেছে নয়া দিল্লিতে। আর এর ফলেই মধ্য প্রাচ্যে আটকে পড়া যাত্রীরা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট EY216 আবুধাবি থেকে রাত ৮টা বেজে ৩১মিনিটে দিল্লি এসে পৌঁছেছে। বর্তমানে মধ্য প্রাচ্যের একটা বড় অংশে বন্ধ রয়েছে অকাশসীমা। এ ছাড়াও একটা অঞ্চলে এখনও বিমান চলাচল নিয়ন্ত্রণাধীন রয়েছে। আর এই সবের মধ্যে আবুধাবি থেকে কোনও বিমানের ভারতে উড়ে আসা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার একটা লক্ষণ প্রকাশ করে।

Continues below advertisement

দুবাই সরকারের মিডিয়া অফিস ইতিমধ্যেই ঘোষণা করেছে ফ্লাই দুবাই সীমিত কিছু সংখ্যক বিমান পরিচালনা করবে। সংস্থাটি তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে বিমানবন্দরে যাওয়ার আগে অনলাইনে ফ্লাইটের অবস্থা দেখে নিতে।

পরিস্থিতি দেখে কেন্দ্রের তরফেও জানানো হয়েছে মধ্য প্রাচ্যে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে সেই অঞ্চলের ভারতের যেসব মিশন রয়েছে, তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, ইন্ডিগো ইতিমধ্যেই সৌদি আরবের জেড্ডা থেকে ভারতে ১০টি উড়ানের পরিকল্পনা করেছে। যদিও এর জন্য প্রয়োজন একাধিক অনুমোদন ও প্রয়োজন পশ্চিম এশিয়ার আকাশসীমা খোলা থাকা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইন্ডিগো জেড্ডা থেকে হায়দরাবাদ, মুম্বই, দিল্লি বা আমদাবাদের উড়ানের পরিকল্পনা করেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে আরও খবর, ইন্ডিগো এই পরিষেবা আরও সহজ করতে জেড্ডার ভারতীয় দূতবাসের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে চলেছে।