কলাবুর্গি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET-এর প্রশ্নপত্র ফাঁসের পর আরও একটি প্রাণ চলে গেল। কর্নাটকের বাসিন্দা, ১৮ বছর বয়সি এক মেয়ে আত্মঘাতী হলেন। বোর্ডের পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিলেন। গত ২ মে NEET দিয়েছিলেন। কোনও সুইসাইড নোট মেলেনি। তবে মেয়েটির বাবার দাবি, প্রশ্নপত্র ফাঁসের জেরে ভেঙে পড়েছিলেন মেয়েটি। (NEET Aspirant Dead)

Continues below advertisement

কর্নাটকের কলাবুর্গি থেকে এই ঘটনা সামনে এসেছে। ১৮ বছর বয়সি ওই NEET পরীক্ষার্থীর নাম ভাগ্যশ্রী পাটিল। PUC অর্থাৎ দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘরের মধ্য়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল মেয়েটির দেহ। কোনও সুইসাইড নোট না মিললেও, পরিবার মানসিক চাপের কথা উল্লেখ করেছে। (NEET Question Paper Leak)

Continues below advertisement

আরও পড়ুন: শাশুড়িকে পিঠে নিয়ে ৯ কিলোমিটার হাঁটলেন বধূ, পেনশনের ১৫০০ টাকা হাতে পেতে

ভাগ্যশ্রীর বাবা রাজশেখর পাটিল ‘অদৃশ্য চাপে’র দিক ইঙ্গিত করেছেন। তিনি জানিয়েছেন, দেশের লক্ষ লক্ষ পড়ুয়া এই ‘অদৃশ্য চাপে’র দরুণ অসুস্থ হয়ে পড়ছে। তিনি জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ভাগ্যশ্রী। প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা মারাত্মক প্রভাব ফেলেছিল মনে। মানসিক ভাবে ভেঙে পড়েন ভাগ্যশ্রী। যদিও থানায় অভিযোগ দায়েরের সময় সরাসরি NEET-এর উল্লেখ করেননি রাজশেখর। বরং  কাউকে সরাসরি দোষারোপ করতে চাননি। 

আরও পড়ুন: ফলতায় ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমার, বিপুল ভোটে জয়ী বিজেপি, তৃণমূল নেমে এল চতুর্থ স্থানে

কিন্তু বোর্ডে ৯২ শতাংশ নম্বর পাওয়া, NEET পরীক্ষার্থীর আত্মহত্য়ার ঘটনা একাধিক প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছে। শুধুমাত্র প্রশ্নপত্র ফাঁসই নয়, শিক্ষাব্যবস্থার ভেঙে পড়া কাঠামো এবং সামাজিক  দৃষ্টিভঙ্গিকেও কাঠগড়ায় তুলছেন অনেকে। সব মিলিয়ে যে মানসিক চাপ তৈরি হয়, তা কোনও ভাবেই কাম্য নয় বলে মনে করছেন নেটিজেনরা। পুলিশ ভাগ্যশ্রীর মৃত্যুর তদন্ত শুরু করেছে। 

তবে এই প্রথম নয়, NEET প্রশ্নপত্র ফাঁসের পর এই নিয়ে পর পর বেশ কয়েক জন মেধাবী ছাত্রছাত্রীর আত্মহত্যার ঘটনা সামনে এল। প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে NEE সংযোগ উঠে এসেছে তাঁদের মৃত্যুতে। গত ১৬ মে রাজস্থানে এক পড়ুয়া আত্মঘাতী হন। তাঁর পরিবারের দাবি, তিন বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এবার ভাল প্রস্তুতিও ছিল। ৬৫০ নম্বর মিলবে বলে আশাবাদী ছিলেন ওই পড়ুয়া। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের পর ভেঙে পড়েন। ভাগ্যশ্রীর আগে, কমপক্ষে আরও পাঁচ NEET পরীক্ষার্থীর আত্মঘাতী হওয়ার খবর সামনে আসে।


Education Loan Information:

Calculate Education Loan EMI