ইনদৌর : নেই একবিন্দু অনুশোচনা। অপরাধবোধ। নিদেন পক্ষে লজ্জা। ২৪ বছর বয়সী বান্ধবীকে শ্বাসরোধ করে খুন করে,  তার দেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে অভিযুক্ত পীযূষ ধামনোটিয়ার অভিব্যক্তি চমকে দেবে। সারা দেশ যখন তাকে নিয়ে ছি ছি করছে, তখন সে এক্কেবারে ভাবলেশহীন। বরং ঠোঁটের কোণে হাসি। একেবারে নিরুত্তাপ চেহারা। ইন্ডিয়া টু-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এমন ঘৃণ্য অপরাধে   অভিযুক্ত হয়েও পীযূষ ধামনোটিয়ার কোনও অনুশোচনাই হয়নি। বরং সংবাদমাধ্যমকে অভিযুক্ত বলে, "ও সবকিছু ভুলে যাও। যা হওয়ার ছিল , তা হয়ে গেছে। জেনে তুমি কী করবে?"

Continues below advertisement

১৩ ফেব্রুয়ারি ইন্দৌরের  দ্বারকাপুরী এলাকার ঘটনা।  একটি ভাড়া বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন আশেপাশের বাসিন্দারা। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে এক যুবতীর পচা, নগ্ন দেহ।   মহিলার গলায় দড়ির দাগও ছিল। পুলিশি তদন্তে উঠে আসে হাড়হিম করা তথ্য। ঘটনার একদিন পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তকে জেরা করে ও তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ছাত্রাবস্থা থেকেই এই যুবক ও যুবতী একে অপরকে চিনতেন , তাদের যথেষ্ট মেলামেশা ছিল। তবে দজনের মধ্যে প্রায়শই ঝগড়াঝাঁটি হত। তদন্তে জানা গিয়েছে, মেয়েটি ছেলেটিকে বিয়ের জন্য চাপ দিত, কিন্তু সম্ভবত তাঁর সঙ্গীর বিয়ের ইচ্ছে ছিল না। তার থেকেই   .মতবিরোধ শুরু হত। ১০ ফেব্রুয়ারি অভিযুক্ত তার সঙ্গী মহিলাকে তার ভাড়া বাড়িতে নিয়ে আসে। পুলিশ সূত্রে দাবি, দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়। কিন্তু বিয়ের জন্য জোরাজুরি করাতে ফের অশান্তি চরমে ওঠে। কথাকাটাকাটি চরমে উঠলে, যুবকটি যুবতীকে খুন করে। পুলিশের জেরার মুখে যুবক জানিয়েছে, তার বান্ধবী অন্য কারও সঙ্গে মেলামেশা করলে সে সহ্য করতে পারত না। তবে বিয়ের জন্য তৈরি ছিল না সে। তারপর সে মেয়েটির হাত-পা বেঁধে, মুখে টেপ  আটকে  দড়ি দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। তবে খুন করার পর সে বিচলিতও ছিল না, অনুশোচনাও করেনি।  অভিযুক্ত ব্যক্তি ওই ঘরেই ছিল। মৃতদেহের পাশে মদ্যপান করে। তারপর  পানভেলে পালিয়ে যায় । 

Continues below advertisement

ছেলেটির নানারকম মানসিক বিকৃতি সামনে এসেছে। যেমন বান্ধবী কারও সঙ্গে মেলামেশা করলে হিংস্র হয়ে ওঠা, তাঁর আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেল করা ইত্যাদি। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট ডিজিটাল প্রমাণ, কল ডিটেইল রেকর্ড এবং ফরেনসিক তথ্য জোগাড় করেছে। 

ইন্ডিয়া টুডে-র রিপোর্টে দাবি, এত কিছুর পরও ছেলেটি কার্যত ভাবলেশহীন।  প্রশ্ন করা হলে,  কয়েকবার ঠান্ডা দৃষ্টিতে তাকায় সে। পরে বলে, সময় হলে সবাইকে সবকিছু বলবে সে।